বিআরটিএ-এর চিরুনি অভিযান: ৩০০ ফিট এলাকা থেকে ৩ দালাল আটক, ১ মাসের কারাদণ্ড
গ্রাহক হয়রানি ও প্রতারণা রোধে রাজধানীর ৩০০ ফিট নীলা মার্কেট সংলগ্ন এলাকায় এক চিরুনি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-০৪ (পূর্বাচল, ঢাকা)-এর উদ্যোগে আজ এই অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন বিআরটিএ-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (আদালত নং-০৬) জনাব মোহাম্মদ সাজিদ আনোয়ার। এ সময় বিআরটিএ-এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
গ্রাহক হয়রানি ও প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগে ৩ জন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন:
১.মোঃ মামুনুর রশীদ (৩৮)পিতা: মৃত দুলাল মিয়া : ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
২.মোঃ উমর ফারুক (২৬) পিতা: উসমান গনি শিকদার ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
৩. মোঃ রিফাত (২৩)পিতা: শুক্কুর আলী,সাজা: ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
সাজাপ্রাপ্ত উপরোক্ত ৩ আসামিকে ইতিমধ্যেই নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আদালত পরিচালনা শেষে বিআরটিএ-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাজিদ আনোয়ার গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন। তিনি জানান, বিআরটিএ-এর সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং দালাল চক্রের দৌরাত্ম্য সম্পূর্ণ নির্মূল করতে এই ধরনের চিরুনি অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ