ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীর ৪৫৩ বছরের পুরানো মসজিদ পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ৪:৩

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউপি'র ইলশা গ্রামস্থ ঐতিহাসিক বখশি হামিদ জামে মসজিদ পরিদর্শনে এলেন বাংলাদেশে নিযোক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন স্যোহ্।রবিবার(১০ অক্টোবর)সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফ্রান্সের রাষ্ট্রদূত স্বস্ত্রীক উপস্থিত হয়ে ইলিশা গ্রামে অবস্থিত ঐতিহাসিক বখশি হামিদ জামে মসজিদ পরিদর্শন করেন।

মসজিদে রক্ষিত নাম ফলকে লেখা তথ্যনুযায়ী প্রায় ৪৫৩ বছরের পুরানো মসজিদ এটি।ইট,পাথর ও সুরকি দ্বারা নির্মিত বখশি হামিদ জামে  মসজিদটি বিগত ৯৭৫ হিজরি ৯ রমজান তথা ১৫৬৮ ইং সনের ৯ মার্চের সঙ্গে মিল থাকায় সেই হিসেবে প্রায় ৪৫৩ বছরের পুরানো ঐতিহাসিক মসজিদটি বাদশাহ'র যুগে নির্মিত হয়েছে যাকে দ্বীন এবং সুলতানুল মুয়াজ্জম তথা মহান সম্রাট উপাধিতে ভূষিত করা হয়েছে।আর তিনি হলেন-সোলাইমান কররানি(আল্লাহ তাঁকে বিপদাপদ থেকে মুক্ত রাখুন)।মসজিদ সংলগ্ন রয়েছে মাদ্রাসা ও হেফজ খানা।যাহা বর্তমানে শাহ্ সুফি মাওলানা আব্দুল মজিদ (রহঃ) তত্বাবধানে পরিচালনাধীন রয়েছে।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন,বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী,অঁলিয়স ফ্রান্সের ড.সেলভাস থেরেস, চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরী,সহকারী পুলিশ সুপার (আনোয়ার সার্কেল)হুমায়ুন কবির,বাঁশখালী থানা (তদন্ত ওসি) মুহাম্মদ আজিজুল ইসলাম,বখশি হামিদ জামে মসজিদ ও মাদ্রাসার পরিচালক শাহ্ সুফি মাওলানা আব্দুল মজিদ সাহেব,বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম,সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান প্রমূখ।মসজিদ ও  মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন স্যোহ্কে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগতম ও অভিনন্দন জানানো হয়।  

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন