ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

পবিপ্রবির সৃজনী বিদ্যানিকেতনে দায়িত্ব হস্তান্তর, নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৬-২০২৬ দুপুর ১:১৫

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অঙ্গপ্রতিষ্ঠান সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৃজনী বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. জহুরুল হক, বর্তমান অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান, বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সৃজনী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস এবং প্রাক্তন শিক্ষার্থী ডা. মহিবুল্লাহ রুবেলসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, "সৃজনী বিদ্যানিকেতন শুধু পটুয়াখালী নয়, দেশ-বিদেশেও সুনামের সঙ্গে পরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই ঐতিহ্য ও অর্জনকে আরও সমৃদ্ধ করতে হবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করার পরিবেশ নিশ্চিত করতে হবে।"
তিনি আরো বলেন, "শিক্ষক ও কর্মচারীরা একটি প্রতিষ্ঠানের প্রাণ। তাদের ন্যায্য দাবি ও সমস্যাগুলোর দ্রুত সমাধানের মাধ্যমে একটি সুস্থ ও কর্মমুখর পরিবেশ গড়ে তোলা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সৃজনী বিদ্যানিকেতনকে আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।"
পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, "একটি বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গঠনের প্রতীক। তাই শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।"
অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বৃক্ষরোপণ কর্মসূচির র‌্যালিতে অংশ নেন এবং ক্যাম্পাসে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উল্লেখ্য, এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা