ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গণ বিশ্ববিদ্যালয়ে বন্ধুসভার ৩০০ গাছ রোপণ


গবি প্রতিনিধি photo গবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৬-২০২৬ দুপুর ১:১৬

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হবে’ প্রতিপাদ্যের আলোকে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০টি গাছ রোপণ করা হয়েছে। 
মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের বাদামতলার সামনে গাছ রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের নিরিখে পরিবেশের সুরক্ষায় অন্তত ২৫ শতাংশ বনাঞ্চল থাকা প্রয়োজন কিন্তু বর্তমানে আমাদের বনাঞ্চলের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম। এই ঘাটতি পূরণে আমাদের আশেপাশে প্রতিটি ফাঁকা জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে যা আমাদের কাঠ, ফল ও বনজ সম্পদেরও অভাব পূরণ করে। পরিবেশ রক্ষায় বন্ধুসভার এমন পরিবেশবান্ধব কার্যক্রম প্রশংসনীয়। 
বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক ড. নিলয় কুমার দে বলেন, 'বৃক্ষ মানবজীবনের অন্যতম প্রধান সহায়ক। এটি শুধু অক্সিজেন সরবরাহ করে না, বরং বায়ুদূষণ নিয়ন্ত্রণ, মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বর্তমান বিশ্বে পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।'
তিনি আরও বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ পৃথিবী গঠনের প্রত্যয়ে প্রথম আলো বন্ধু সভার গবি শাখার উদ্যোগে ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এই মহতী কর্মসূচি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি সংরক্ষণের দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
গবি বন্ধুসভার সদস্য সচিব রাজিউল ইসলাম শান্ত বলেন, 'প্রথম আলো বন্ধুসভা সবসময়ই ভালো কাজের মধ্য দিয়ে ভালো বন্ধু হওয়ার স্বপ্ন দেখে। আর এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভালো কাজগুলোর একটি হলো আমাদের পরিবেশকে রক্ষা করা। ভবিষ্যৎ পৃথিবীকে বিপর্যয় থেকে বাঁচানোর একমাত্র কার্যকর উপায় হলো বেশি করে গাছ লাগানো।'
​তিনি আরও বলেন, ‘আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি কেবলই কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ব। আমরা শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করব না, এগুলো বড় হওয়া পর্যন্ত নিয়মিত পরিচর্যা ও তদারকিও করব।’
কর্মসূচিতে আম, রেইন্ট্রি, নিম, মেহগনি প্রজাতির গাছ রোপণ করা হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গবি ছাত্র সংসদের নেতৃবৃন্দ, বন্ধুসভার উপদেষ্টামন্ডলী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা