ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গবিসাস ও ব্লাড কালেক্টরসের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতার প্রত্যয়


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ২৫-৬-২০২৬ দুপুর ২:৩২

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) ও গণ বিশ্ববিদ্যালয় ব্লাড কালেক্টরসের (জিবিবিসি) মধ্যে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উভয় সংগঠন মানবিক ও সচেতনতামূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে।

গত মঙ্গলবার (২৪ জুন) দুপুরে গবিসাস কার্যালয়ে আয়োজিত এ সভায় উভয় সংগঠনের সদস্যদের শুভেচ্ছা বিনিময় ও পরিচয়পর্বের মাধ্যমে আলোচনা শুরু হয়। 

সভায় ব্লাড কালেক্টরসের নেতৃবৃন্দ তাদের বার্ষিক কর্মপরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে রক্তদানে আগ্রহী শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি, শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুদ্ধ করণ এবং সভা, সেমিনার ও অনলাইন প্রচারণা পরিচালনার পরিকল্পনা সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের কথা উল্লেখ করা হয়।

মতবিনিময় সভায় গবিসাসের নেতৃবৃন্দ ব্লাড কালেক্টরসকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি রক্তদানের গুরুত্ব, রক্তজনিত বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তথ্যভিত্তিক কনটেন্ট তৈরি এবং লিফলেট বিতরণের মতো কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।

ব্লাড কালেক্টরসের সভাপতি বিথী আক্তার বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমাদের প্রধান লক্ষ্য হলো সাভারের বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা নিশ্চিত করা। ঢাকায় এ ধরনের অনেক সংগঠন কাজ করলেও সাভার অঞ্চলে কার্যক্রম আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। আমরা একটি ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করেছি, যাতে রক্তদানের পুরো প্রক্রিয়াটি আরও সহজ ও উন্মুক্ত হয়। পাশাপাশি বিভিন্ন সেমিনার ও ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করার চেষ্টা থাকবে।”

গবিসাস সভাপতি মোজাহিদুল ইসলাম নিরম বলেন, “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্লাড ডোনেশন ক্লাব শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, বরং একটি বৃহত্তর অঞ্চলের মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণ বিশ্ববিদ্যালয়ের ব্লাড কালেক্টরসও সেই লক্ষ্য নিয়ে কাজ করছে। আমাদের পক্ষ থেকে সংগঠনটিকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। রক্তদানের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হলে শিক্ষার্থীরা নানাভাবে উপকৃত হবে।”

সভায় গণ বিশ্ববিদ্যালয় ব্লাড কালেক্টরস ও গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা