গবির মাইক্রোবায়োলজি শিক্ষার্থীদের ল্যাবরেটরি পরিদর্শন
তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে ব্যবহারিক শিক্ষার সমন্বয় এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মাইক্রোবায়োলজি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থীরা প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ভেটেরিনারি পাবলিক হেলথ এন্ড মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি পরিদর্শন করেছে।
গত বুধবার (২৪ জুন) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শওকত মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে সফরটি সম্পন্ন হয়।
ল্যাবরেটরি পরিদর্শন শেষে শিক্ষার্থী মুনিয়া রহমান বলেন, “ল্যাবটির গবেষণা কার্যক্রম, বিশেষ করে জুনোটিক রোগ নিয়ে কাজ, আমাকে মুগ্ধ করেছে। ভেটেরিনারি পাবলিক হেলথ, মাইক্রোবায়োলজি ও হিউম্যান পাবলিক হেলথকে সমন্বিত করে ওয়ান হেলথ ধারণায় কাজ করলে জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। আমাদের বিশ্ববিদ্যালয় এ প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা ও থিসিস কার্যক্রম পরিচালনা করলে তা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় উভয়ের জন্যই উপকারী হবে।”
ড. মোহাম্মদ শওকত মাহমুদ বলেন, ‘একটি আন্তর্জাতিক মানের গবেষণাগার বিএসএল ২ ল্যাবরেটরি পরিদর্শনে মাইক্রোবায়োলজি শিক্ষার্থীরা হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেছে যা পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য সহায়ক হবে। প্রতিষ্ঠানটির চিফ সাইনটিস্ট অফিসার ড. মো. কামরুল ইসলাম খান আমাদের বিভাগের সঙ্গে সমন্বিত গবেষণা কার্যক্রমের জন্য সমঝোতা চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।’
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য