গণ বিশ্ববিদ্যালয়ে ‘ফিউচার রেডি ফার্মাসিস্ট’ শীর্ষক সেমিনার
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘Future Ready Pharmacists: Leadership, Innovation, AI and Global Career Opportunities in the Evolving Healthcare Landscape’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি সভাকক্ষে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
সেমিনারের মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্যাম স্কিন হেলথের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার আরিফিন। তিনি ফার্মাসিস্টদের পরিবর্তিত ভূমিকা, ফার্মেসি প্র্যাকটিসের বিবর্তন, বৈশ্বিক স্বাস্থ্যসেবার পরিবর্তন, ডিজিটাল হেলথ, মাল্টিডিসিপ্লিনারি হেলথকেয়ারে ফার্মাসিস্টদের ভূমিকা, নেতৃত্বের বিকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রাগ ডিসকভারি, রোবটিক্স ও অটোমেশনসহ ভবিষ্যতে ফার্মাসিস্টদের চ্যালেঞ্জ ও দক্ষতা উন্নয়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মূল আলোচকের বক্তব্যে মো. শাহরিয়ার আরিফিন বলেন, পরিবর্তনশীল স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে বর্তমান ও ভবিষ্যৎ ফার্মাসিস্টদের প্রযুক্তিগত জ্ঞান, পেশাগত দক্ষতা ও গবেষণার সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আধুনিক স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে দক্ষতা উন্নয়ন এবং নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ফার্মেসি বিভাগ বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৃহৎ বিভাগ। আমাদের প্রত্যাশা এই বিভাগ থেকে আগামীতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের শিক্ষণীয় ও দূরদর্শী উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এছাড়া প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ, গবেষণা কার্যক্রম ও ল্যাব উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সেমিনারে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. ফুয়াদ হোসেন, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোসা. রোজিনা পারুলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য