ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গণ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ২৬-৬-২০২৬ রাত ৮:৩১

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ফলিত গণিত বিভাগের ৩২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২৩তম ও ২৪তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ জুন) গবির একাডেমিক ভবন মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধিকর্তা এবং ফলিত গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. ওয়াহিদা জামান লষ্কর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন ও ডিন’স কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান এবং কৃষি অনুষদের ডিন ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

অনুভূতি প্রকাশ করে নবীন শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে সহপাঠী ও সিনিয়রদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। সবার আন্তরিকতা, সাংস্কৃতিক আয়োজন এবং প্রাণবন্ত পরিবেশ বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটাকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলেছে।’

বিদায় বেলায় নাইমুর রহমান দিপু বলেন, ‘আজকের এই বিদায় সংবর্ধনা আমাদের জন্য অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত। ফলিত গণিত বিভাগে কাটানো সময়গুলো আমাদের জীবনের অন্যতম মূল্যবান স্মৃতি হয়ে থাকবে। এখানে আমরা শুধু একাডেমিক জ্ঞানই অর্জন করিনি, বরং বন্ধুত্ব, নেতৃত্ব ও জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি। শিক্ষক ও জুনিয়রদের ভালোবাসা এবং সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। বিভাগের সুনাম অক্ষুণ্ন রেখে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই আমরা নতুন পথচলা শুরু করছি।’

নবীন-বিদায়ী শিক্ষার্থীদের মিলনমেলায় ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক কনক চন্দ্র সাহা বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে গ্রামে দক্ষ গণিতবিদ তৈরির লক্ষ্য নিয়ে ফলিত গণিত বিভাগের যাত্রা শুরু হয়। এ বিভাগের শিক্ষার্থীরা যোগ্য শিক্ষক ও দক্ষ মানবসম্পদ হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। নবীনদের আগামী চার বছরের পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সমাজে প্রতিষ্ঠিত, স্বনির্ভর ও নেতৃত্বদানকারী হিসেবে নিজেদের গড়ে তুলবে– এটাই আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,‘কর্মজীবনে সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। কখনো মিথ্যার আশ্রয় নেবে না। অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রাখবে।’ 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।’

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীনদের বরণ ও বিদায়ীদের সংবর্ধনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা