বারি উদ্ভাবিত ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল প্রশিক্ষণ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের উদ্যোগে ‘গোপালগঞ্জ জেলায় বিএআরআইয়ের কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্প’-এর অর্থায়নে ৬-১০ জুন পর্যন্ত পাঁচ দিনব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের জন্য বারি উদ্ভাবিত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপযোগী ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ জুন) বারির সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বারির পরিচালক ড. এসএম শরিফুজ্জামান, ড. মো. কামরুল হাসান ও ড. মো. তারিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের পরিচালক ড. এমএম কামরুজ্জামান। সভাপতিত্ব করেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম।
প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যারের ১৪ জন কর্মকর্তা ও ১৬ জন কৃষি বিজ্ঞানী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন জাত ও প্রযুক্তিসমূহের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ের ওপর প্রশিক্ষণ দেয়া হবে।
এ ছাড়াও প্রশিক্ষণ কর্মসূচিটির উদ্বোধনী অনুষ্ঠানে বিএআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাসহ প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied