ভারতীয় আধিপত্যবাদ ও পানি-সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র নিন্দা
জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘জনতার দল’ কর্তৃক ভারতীয় আধিপত্যবাদ, সীমান্তে অবৈধ পুশইন ও পানি-সন্ত্রাসের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় দেশের সার্বিক পরিস্থিতি ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির শীর্ষ নেতৃবৃন্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের সম্মুখ সারির বীর যোদ্ধা জনাব মো: ফুয়াদ সাকীর নেতৃত্বে তিন শতাধিক নতুন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জনতার দলে যোগদান করেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার (অব.) শামীম কামাল অতীতের ফারাক্কা বাঁধ নির্মাণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ডের ওপর ভারতের অমানবিক জল-রাজনীতির তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “খরা ও অনাবৃষ্টির মাধ্যমে আমাদের কৃষিখাতকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। গঙ্গা ও তিস্তা চুক্তিসহ ভারতের এই একতরফা পানি-সন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হতে হবে।” দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খান ভারতীয় আগ্রাসন ও অবৈধ পুশইনের কঠোর সমালোচনা করে বলেন, “পূর্ববর্তী আমলের দুর্বল ও তাবেদারী পররাষ্ট্রনীতির কারণে দেশ আজ সংকটে। ভারতের দাসত্বের মানসিকতা থেকে বের হয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” একই সাথে তিনি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সাথে ঘটে যাওয়া অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানান।
সভায় জ্যেষ্ঠ কৌশলগত ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ দেশের সার্বভৌমত্ব ও সার্বিক সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “প্রকৃত দেশপ্রেমিক হতে হলে শুধু পাসপোর্টে নয়, বরং মন-মনন, মগজ ও চিন্তায় খাঁটি বাংলাদেশী হতে হবে।” নৈতিক কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম একটি শক্তিশালী ও আদর্শবান জাতি গঠনে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, জনতার দলের পক্ষ থেকে আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষাদানের উদ্দেশ্যে দেশব্যাপী বিশেষ কর্মশালার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দলের মুখপাত্র ও সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) ডেল এইচ খান দেশের সীমান্ত সুরক্ষার ওপর উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই অবৈধ পুশইন ও সীমান্ত আগ্রাসন মোকাবেলায় প্রতিটি বাংলাদেশীর জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার।” এ বিষয়ে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন। এছাড়া যুগ্ম মহাসচিব মেজর (অব.) জাকির হোসেন ভারতীয় আগ্রাসন ও সীমান্ত হত্যার তীব্র নিন্দা জানিয়ে দেশপ্রেমিক জনতাকে জনতার দলের পতাকাতলে আসার আহ্বান জানান।
আমন্ত্রিত অতিথি হিসেবে প্রবীণ সাংবাদিক জাহাঙ্গীর চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ভারত ও ইসরায়েলের যোগসাজশে বাংলাদেশে পরোক্ষ আধিপত্যবাদ বিস্তার করা হয়েছিল, যা থেকে আমাদের সর্বোচ্চ সজাগ থাকতে হবে। বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ মঞ্চের উপদেষ্টা পারভীন সুলতানা আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করার দাবি জানান। সভায় আরও বক্তব্য রাখেন ক্যাপ্টেন রেদওয়ান শিকদার, জাহান আরা আবেদিন, আফসানা মনা, বিশিষ্ট কৃষিবিদ শেখ মামুন, শাহাবুদ্দিন ফরাজী এবং রাজনৈতিক বিশ্লেষক শাহানুর রহমান।
অনুষ্ঠানের শেষ অংশে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় তিন শতাধিক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে জনতার দলে যোগদান করেন বিশিষ্ট সংগঠক ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা জনাব মো: ফুয়াদ সাকী, যাকে দলের নব-যোগদানকৃত যুগ্ম মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জুলাই আন্দোলনের চেতনা ও বীর শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে জনতার দলই একমাত্র সঠিক প্ল্যাটফর্ম। বিগত ৫৫ বছরে পলি জমে দেশের মানচিত্রে যে নতুন জমি ও চর জেগে উঠেছে, তা উদ্ধার করে নতুন মানচিত্র প্রকাশ করতে হবে। মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটি রক্ষায় দেশবাসীকে প্রাণ বাজি রেখে প্রস্তুত থাকার আহ্বান জানাই।”
এমএসএম / এমএসএম
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি