বারিতে জৈব বালাইনাশক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে ‘জৈব বালাইনাশক প্রযুক্তির মাধ্যমে ফল ও শাক-সবজির পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার (৬ জুন) ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গাজীপুর মহানগর এলাকার বিভিন্ন বেসরকারি কলেজের ৭০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। সকালে বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে এ প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
বারির কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বারির পরিচালক ড. এসএম শরিফুজ্জামান, ড. মো. কামরুল হাসান, ড. মো. তারিকুল ইসলাম এবং ড. মুহাম্মদ সামসুল আলম। কীটতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আখতারুজ্জামান সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একই বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সুলতান আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম বলেন, আমরা এখন আর কীটনাশকের বিষমিশ্রিত খাবার খেতে চাই না। এজন্য আমাদের ফসলে রাসায়নিক কীটনাশকের যুক্তিসঙ্গত ব্যবহার করার পাশাপাশি জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে। এতে স্বাস্থ্যঁঝুকি কমে আসবে। আমরা আশা করি, বারি উদ্ভাবিত প্রযুক্তি প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকগণ সমাজের জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied