প্রান্তিক মানুষের পুষ্টি ও খামারিদের জীবনমান উন্নয়নই মিল্ক ভিটার প্রধান লক্ষ্য: চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল
প্রান্তিক মানুষের পুষ্টি বৈষম্য দূরীকরণ এবং কৃষকের সম্পদ ও জীবনমানের সার্বিক উন্নয়নকে এখন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর প্রধান কৌশলগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল। সম্প্রতি সাংবাদিক কাজী জাকির হোসেনের সঙ্গে এক একান্ত আলাপচারিতায় তিনি মিল্ক ভিটার ভবিষ্যৎ পরিকল্পনা, কৃষকবান্ধব উদ্যোগ, পণ্যের গুণগত মান, নতুন প্রকল্প, আর্থিক অবস্থা এবং সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন। চেয়ারম্যান জানান, মিল্ক ভিটার লক্ষ্য শুধু লাভ করা নয়; রাষ্ট্রীয় পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়ন এবং সাড়ে তিন লাখ সদস্য কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করাই এর মূল উদ্দেশ্য।
বর্তমানে মিল্ক ভিটা প্রতিদিন প্রায় ২ লাখ ২০ হাজার থেকে আড়াই লাখ লিটার দুধ সংগ্রহ ও বাজারজাত করছে এবং সমপরিমাণ দুগ্ধজাত পণ্য উৎপাদন করছে। প্রতিষ্ঠানটির নিয়মিত উৎপাদিত ১৫-১৬টি পণ্যের মধ্যে রয়েছে ঘি, দই, বাটার, রসগোল্লা, চমচম, সন্দেশ, মাঠা, লাবাং ও মাখনসহ বিভিন্ন দুগ্ধজাত সামগ্রী। প্রান্তিক খামারিদের সহায়তার বিষয়ে চেয়ারম্যান বলেন, মিল্ক ভিটা মূলত খামারিদের প্রতিষ্ঠান। সমবায়ের মাধ্যমে গরুর জাত উন্নয়নে মাত্র ৭৫ টাকায় উন্নতমানের বীজ ও সিমেন সরবরাহ করা হচ্ছে। এছাড়া খামারিদের জন্য পশুচিকিৎসক, বিনামূল্যে ওষুধ, বাথান ভূমি, ন্যায্যদামে পশুখাদ্য এবং স্বল্প বা বিনাসুদে ঋণের ব্যবস্থা রয়েছে। খামারিদের সবচেয়ে বড় সুবিধা দিয়ে শীত-বর্ষা নির্বিশেষে উৎপাদিত সব দুধ কিনে নেয় মিল্ক ভিটা। পণ্যের মান প্রসঙ্গে তিনি দৃঢ়তার সাথে বলেন, নিখুঁত ট্রেসেবিলিটি ব্যবস্থার কারণে বাংলাদেশে মিল্ক ভিটার সমমানের দুধের গুণগত মান কোনো বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি সরকারি প্রতিষ্ঠান বিএলআরআই ও ডিএলএসও নিশ্চিত করতে পারে না।
বর্তমানে মিল্ক ভিটায় ১ হাজার ৮২৮ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন এবং দেশের বিভিন্ন স্থানে ৬৩টি চিলিং সেন্টার রয়েছে। শিগগিরই আরও ১০টি নতুন চিলিং সেন্টার স্থাপনের পাশাপাশি বগুড়ার গাবতলি, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুর অঞ্চলে বড় আকারের প্রসেসিং কারখানা ও সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া ভোলা ও নেত্রকোনায় ছোট প্রসেসিং সেন্টার, উত্তরবঙ্গে নাইট্রোজেন ও অক্সিজেন কারখানা এবং একটি বিশ্বমানের ল্যাবরেটরি প্রতিষ্ঠার পরিকল্পনা থাকলেও সরকারের অর্থায়নের অভাবে এখনো এগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমানে টেকেরহাট, বাগাবাড়ি, ঢাকা ডেইরি ও পটিয়া—এই চারটি কারখানায় দুধ সংগ্রহ ও উৎপাদন কার্যক্রম সচল রয়েছে।
সারাদেশে দুধ উৎপাদন কমে যাওয়া এবং খামারিদের সংখ্যা হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে চেয়ারম্যান বলেন, অনেকেই এখন গরু পালনের পরিবর্তে অটোরিকশা চালানো বা অন্য পেশায় ঝুঁকছেন। এ অবস্থা দূর করতে প্রণোদনা দিয়ে কৃষকদের আবারও গবাদিপশু পালনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিগত সময়ের লোকসানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনার দুর্বলতা এবং অতিরিক্ত জনবলকে দায়ী করেন। তিনি জানান, যেখানে ১ হাজার ২০০ কর্মী প্রয়োজন, সেখানে প্রায় ২ হাজার জনের বেতন দিতে হচ্ছে। এছাড়া ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৬৪৮ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হলেও সেগুলোর একটিও চালু না করে ফেলে রাখা হয়েছে, যা প্রতিষ্ঠানের বড় ক্ষতি করেছে। তবে সমস্ত সংকট কাটিয়ে বর্তমান ব্যবস্থাপনায় চলতি অর্থবছরে ৫ থেকে ৬ কোটি টাকা মুনাফা অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতে দুগ্ধজাত পণ্যের পাশাপাশি বেকারি পণ্য, মধু, ব্রেড ও বাটার উৎপাদন ও বাজারজাত করার পরিকল্পনার কথা জানিয়ে চেয়ারম্যান বলেন, সরকারের প্রয়োজনীয় সহযোগিতা পেলে মিল্ক ভিটাকৈ আরও আধুনিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে।
এমএসএম / এমএসএম
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি
রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ৪ ভবনে অভিযান, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ, ২ লাখ টাকা জরিমানা
মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আনসার সদস্য সরোয়ার
জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী শ্রমিক সংহতির আলোচনা সভা
জাতীয় প্রেস ক্লাবে যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
বাইফার সম্মানসূচক ডিরেক্টর নির্বাচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনন্যা আজিজ
দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর ‘পাগলা মৌজা’য় স্থাপনের দাবি স্থানীয়দের
শওকত আলীর অর্থপাচার অনুসন্ধানে গতি বাড়িয়েছে দুদক, বিদেশি সম্পদ ও ১৮৭ ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে