পাবিপ্রবিতে কর্মচারীদের জন্য প্রশাসনিক শিষ্টাচার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (৩০ জুন) ১১ থেকে ১৬তম গ্রেডের কর্মচারীদের জন্য দিনব্যাপী “রুলস, রেগুলেশন অ্যান্ড অ্যাডমিনিসট্রেশন এটিকেট” বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা সকাল ১০টায় ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)'র পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, “আমাদের আচার-আচরণ শিখতে হবে। যার যার জায়গা থেকে প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হবে। প্রশিক্ষণের পুরো সময়টা থাকা এবং শেখার ইচ্ছা শক্তি থাকতে হবে। আমাদের সময়ানুবর্তী হতে হবে এবং সময়কে গুরুত্ব দিতে হবে।”কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, “নিয়মকানুন জানতে হবে এবং সেগুলো মানতে হবে। প্রশিক্ষণ থেকে জানা বিষয়গুলো প্রশাসনিক কাজে ব্যবহার করতে হবে। সঠিক সময়ে অফিসে আসা এবং নিযম মেনে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আসফাকুর রহমান।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য