ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

‎নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে বার্ষিক সেমিনার অনুষ্ঠিত


রবিউল ইসলাম শাকিল photo রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ৪:২১

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে ‘বার্ষিক সেমিনার ২০২৫-২০২৬’ অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে ২৯ জুন ২০২৬ তারিখ সোমবার সকালে নতুন কলা ভবনের তৃতীয় তলায় তরুণের সাধনা সম্মেলন কক্ষে ‘জন্মশতবর্ষে রশীদ করীম, সুকান্ত ভট্টাটার্য এবং মুনীর চৌধুরী: জীবন ও সাহিত্য পাঠ’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

‎প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বেশি বেশি গবেষণা, সেমিনার কর্মশালা ও সিম্পোজিয়াম আয়োজন করতে হবে। এধরণের আয়োজন একইসাথে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই উপকৃত হন|’ সেমিনার আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপাচার্য তাঁর বক্তব্য শেষ করেন।

‎সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স)।

‎স্বাগত বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন একই বিভাগের প্রফেসর ড. মো. মাহবুব হোসেন| সঞ্চালনায় ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক জুয়েনা জাহান এ্যানি ও সহকারী অধ্যাপক ড. তানিয়া আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ফারহানা শাহরিন, সহকারী অধ্যাপক ইফফাত আরা ইভা, বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ আনিস হাসিনাসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

‎সেমিনারে কথাসাহিত্যিক রশীদ করীম, কবি সুকান্ত ভট্টাচার্য ও নাট্যকার মুনীর চৌধুরীর জীবন ও সাহিত্যকর্মের নানাদিক আলোচনা করা হয়| শিক্ষার্থীদের জীবনগঠন, গবেষণা ও সৃষ্টিকর্মে উৎসাহ প্রদান করা হয়| রশীদ করীম, সুকান্ত ভট্টাচার্য ও মুনীর চৌধুরীর মতো শতবছর পরে তাদেরকেও যেনো পৃথিবী মনে রাখে, সেই স্বপ্ন ও কর্মে প্রাণিত করা হয় উপস্থিত শিক্ষার্থীদের।

‎সেমিনারে তিনটি প্রবন্ধ পাঠ ও আলোচনা করা হয়। রশীদ করীমের ‘বিদায়বেলার মালাখানি’: সভ্যতার সংকটভাবনার নানামাত্রা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক কল্পনা হেনা রুমি এবং প্রবন্ধটি আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অনিরুদ্ধ কাহালি। সুকান্ত ভট্টাচার্যের কবিতা: ˆশলী পর্যালোচনা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস এবং আলোচনা করেন একই বিভাগে প্রফেসর ড. আহমেদুল বারী। মুনীর চৌধুরীর ‘কবর’ এবং আরউইন শ’র ‘ব্যুরি দ্যা ডেড’: তুলনামূলক আলোচনা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. তারানা নুপুর এবং আলোচনা করেন শিক্ষাবিদ ও মুনীর চৌধুরী গবেষক ড. মোহাম্মদ জয়নুদ্দীন।

এমএসএম / এমএসএম

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল