ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ছাড়ের মূল্যে ডিজেল কেনার অফার ফেলে রেখে প্রিমিয়াম দামে কেনার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকার ও আন্তর্জাতিক সরবরাহকারীরা


জাহিদুল আলম photo জাহিদুল আলম
প্রকাশিত: ৩০-৬-২০২৬ রাত ১১:২৫

২৪ জুন ২০২৬ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাজারদরের চেয়ে কম মূল্যে ডিজেল আমদানির পাঁচটি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে — অথচ সরকার সম্প্রতি প্রতি মেট্রিক টনে বাজারমূল্যের সঙ্গে প্রতি ব্যারেলে ১৩.১৮ মার্কিন ডলার প্রিমিয়াম যোগ করে ডিজেল কেনার অনুমোদন দিয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে (ডিপিএম) মোট ৫ লাখ ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব কমিটিতে উপস্থাপন করেছিল। কিন্তু কোনো আলোচনা ও কারণ ছাড়াই শেষ মূহুর্তে জ্বালানী মন্ত্রণালয় কর্তৃপক্ষ প্রস্তাবিত ফাইল গুলো প্রত্যাহার করে নেয়।

এটি কোনো বিচ্ছিন্ন অবহেলা নয় — এটি প্রাতিষ্ঠানিক প্যাটার্ন। গত ৭ এপ্রিল থেকে বিপিসি থেকে ১৫ থেকে ২০টি ছাড়মূল্যের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, আর মন্ত্রণালয় একটিরও জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেনি। দুই থেকে তিন মাস ধরে ফাইল চাপা পড়ে থাকা মানে শুধু বিলম্ব নয় — এটি কার্যকর প্রত্যাখ্যান, যার দায় কেউ নিচ্ছে না।

এক অনুসন্ধানে জানা যায় যে, মন্ত্রণালয়ের কর্মকর্তারা অজুহাত দিচ্ছেন যে আগের সরবরাহকারীরা ৫% পারফরম্যান্স গ্যারান্টি দিতে ব্যর্থ হয়েছিল। কিন্তু এই যুক্তিটির পেছনে রয়েছে দীর্ঘ সময় ফাইল আটকে রাখার অভিযোগ। কারণ মন্ত্রণালয় ইচ্ছাকৃতভাবে তিন মাস ফাইল আটকে রেখে অফারের মেয়াদ পার করিয়ে দেয় ও বাজারমূল্য বদলে দেয়। এরপর আন্তর্জাতিক সরবরাহকারীদের ব্যর্থতা বলে দায় চাপানোর অভিযোগ রয়েছে। যে কর্তৃপক্ষ নিজে সিদ্ধান্তহীনতার মাধ্যমে  সময় বিলম্বের মাধ্যমে শর্ত পূরণ অসম্ভব করে তোলে, সেই কর্তৃপক্ষের তৈরি সংকটকে অন্যের ব্যর্থতা বলে চালিয়ে দিতে পারে না। কর্তৃপক্ষের ব্যর্থতা ও সময় বিলম্বের ফলে  ফলে বিভিন্ন প্যাকেজ ও ছাড়ের অফার নষ্ট হয়, আর সরকার বেশি দামে কেনে ও ক্ষতিগ্রস্থ হয়। 
ছাড়মূল্যের প্রস্তাবগুলো সময়মতো প্রক্রিয়া করা হলে বিপিসি কোটি কোটি টাকা সাশ্রয় করতে পারত। এর ফলে সরকার বিপুল পরিমাণ মুনাফা অর্জন করতে পারত।

এমএসএম / এমএসএম

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান