ডিআইইউ সাংবাদিক সমিতির নতুন কমিটি, সভাপতি খায়ের, সম্পাদক নুর
বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সময় জার্নালের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবুল খায়ের। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাস এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ক্যাম্পাস টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার নুর ইসলাম।
বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপুর ১২ টা থেকে ডিআইইউসাসের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে বিকাল ৩ টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: আল শাহরিয়া সুইট, সাংগঠনিক সম্পাদক হয়েছেন ক্যাম্পাস টাইমস এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাইমুর রহমান ইমন এবং দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন দূরবীন নিউজ ও দ্যা ডেইলি পোস্ট এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: হৃদয়। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এডুকেশন টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তালহা।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপদেষ্টা মুছা মল্লিক ও মাহমুদুল হাসান। এ সময় সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।
সহকারী নির্বাচন কমিশনার মুছা মল্লিক বলেন, নির্বাচনের প্রতিটি ধাপ নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। নতুন নেতৃত্ব ডিআইইউসাসকে আরও গতিশীল করবে বলে আমাদের বিশ্বাস।
ডিআইইউসাসের সদ্য বিদায়ী সভাপতি কালাম মুহাম্মদ বলেন, নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা রইল। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু