ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অবশেষে মিরপুর মডেল থানার

সন্ত্রাস বিরোধী আইনে হাজী জহির গ্রেফতার


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ৪-৭-২০২৬ দুপুর ২:১৯

ঢাকা-১৪ আসনের আতঙ্ক কুখ্যাত চাঁদাবাজ কিশোর গ্যাংয়ের মদদ দাতা ৫ই আগস্টের মিরপুর মডেল থানার হত্যা মামলার আসামি, অপ্রতিরোধ্য জহিরুল ইসলাম ওরফে হাজী জহিরকে মিরপুর মডেল  থানা পুলিশ গ্ৰেফতার করেছে ।
মিরপুর মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, মামলা নং -৩১,দারুস সালাম থানার দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, লাকড়ির ব্যবসা করে পরিবার চলতো তাদের, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি, রাজনীতিতে হাতে খড়ি হয় সাবেক প্রয়াত এমপি আসলামুল হক আসলামের ভাই মফিজুল ইসলাম বেবুর হাত ধরে, অল্প কিছুদিনের মধ্যেই এমপি আসলামের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিতি পান, যতই পরিচিতি বাড়তে থাকে ততই তার টাকা-পয়সা বাড়তে থাকে । দিয়াবাড়ি ও তার আশপাশে জহিরের নিকট আত্মীয় সেন্টুর সাথে তার একাধিক বালির গদির যৌথ ব্যবসা ছিল, সেন্টুকে ব্যবসা থেকে বাদ দিয়ে নিজের একক নিয়ন্ত্রণে ব্যবসা শুরু করেন, যা কিছু করেছিলেন সাবেক এমপি আসলামের কৃপায়। তুরাগ নদীতে যে বলগেটগুলো যায় সে বল গেটের টাকা আদায়ের ইজারা নিয়েছিলেন জহিরুল ইসলাম ওরফে হাজী জহির। ১-২ বছর সরকারি কোষাগারে  টাকা গেলেও পরবর্তীতে আর কোন টাকা দিতে হয়নি তার কাউকে, সরকারিভাবে কোন টেন্ডার না হলেও বলগেটের টাকা দীর্ঘদিন আদায় করেছেন এই জহিরুল ইসলাম ওরফে হাজী জহির। তারপরে সংরক্ষিত আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের বোন মনির সঙ্গে পার্টনারের ব্যবসা গড়ে তোলেন। জহিরুল ইসলাম ওরফে হাজী জহিরের আরো একটি ব্যবসা ছিল আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপিদের নারী সরবরাহ করে দেওয়া, এই নারী সরবরাহ করে দিয়েই তিনি কামিয়েছেন কোটি কোটি টাকা। সাবেক এমপি আসলাম ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন এর ছত্রছায়ায় থেকে জহিরুল ইসলাম হয়ে উঠেন অপ্রতিরোধ্য ও বেপরোয়া। তার ছত্রছায়ায় তার ভাতিজা সোহানের নেতৃত্বে গড়ে ওঠে কিশোর গ্যাং গ্রুপ। দারুসসালাম থানা এলাকার জহুরাবাদ, দিয়াবাড়ি কাউন্দিয়া এলাকায় গড়ে ওঠে হাজী জহিরের একছত্র অধিপত্য। দারুসসালাম থানা ও মিরপুর থানায় তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজির মামলা।
এ বিষয়ে জানতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে সত্যতা নিশ্চিত করেন । তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগগুলো তদন্ত করা হবে বলে জানান ।
আরো বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী নিউজে ---

এমএসএম / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা