ডিএসসিসির ১১ পরিচ্ছন্নকর্মীর অবসায়ন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মাস্টার রোলে কর্মরত ১১ কর্মচারীর বয়স ৫৯ বছর অতিক্রম করায় তাদের চাকরি থেকে অবসায়ন করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। গত রোববার (১০ অক্টোবর) ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই ১১ কর্মীকে ৭ অক্টোবর থেকে তাদের কর্ম অবসায়ন করা হয়েছে। তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।
কর্ম অবসায়ন হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন- ৩৫ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মী রেজিয়া খাতুন, ৪০ নম্বর ওয়ার্ডের মোসলা আম্মা, ৩৬ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া, ১৬ নম্বর ওয়ার্ডের খলিল উদ্দিন, ১২ নম্বর ওয়ার্ডের কামাল হোসেন, অঞ্চল-২-এর গুলজার আহমেদ, ৩৪ নম্বর ওয়ার্ডের বাদল মিয়া, অঞ্চল-৪-এর মোতালেব হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের গংহা আম্মা, ১২ নম্বর ওয়ার্ডের জলিল মিয়া এবং ২৭ নম্বর ওয়ার্ডের বিল্লাল হোসেন।
অফিস আদেশে বলা হয়েছে, কর্ম অবসায়ন করা স্কেলভুক্ত মাস্টার রোল কর্মীরা ৭ অক্টোবর থেকে আর কোনো বেতন-ভাতা, আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না। এসব কর্মীর অনুকূলে ডিএসসিসির বাসা বরাদ্দ থাকলে তা বাতিল বলে গণ্য হবে। বাসার বিপরীতে কোনো পাওনা থাকলে তা পরিশোধ করে সম্পত্তি বিভাগকে বুঝিয়ে দিতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামান / জামান
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল