ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আবেগঘন আয়োজনে গবিতে ভাষাবিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসার বিদায় সংবর্ধনা


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ৫-৭-২০২৬ দুপুর ১২:৫০

কিছু বিদায় কেবল দায়িত্বের সমাপ্তি নয়, বরং একটি আলোকিত জীবনের প্রতি সম্মিলিত শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ। ঠিক তেমনি এক আবেগঘন মূহুর্তের সাক্ষী হল গণ বিশ্ববিদ্যালয় (গবি)। বরেণ্য শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং গবির বাংলা বিভাগের সদ্য বিদায়ী অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসার বিদায় সংবর্ধনা যেন ছিল একজন জ্ঞানসাধকের দীর্ঘ পথচলার প্রতি প্রজন্মের শ্রদ্ধার এক অনন্য প্রকাশ।

গত বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে বাংলা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে স্মৃতিচারণ, শ্রদ্ধা এবং শুভকামনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক মনসুর মুসার দীর্ঘ শিক্ষকতা, বাংলা ভাষা ও ভাষাবিজ্ঞানে তার অসামান্য অবদান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় ভবিষ্যৎ কামনা করেন।

রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ‘অধ্যাপক মনসুর মুসা স্যারের সঙ্গে আমার কর্মজীবনের পথচলা খুব বেশি দিনের নয়। তবে এই অল্প সময়েই তাকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে। দেশের শিক্ষা ও গবেষণায় তার ব্যাপক ভূমিকা রয়েছে। বিশ্ববিদ্যালয় ও বাংলা বিভাগ তার কাছে কৃতজ্ঞ। আমি তার দীর্ঘ, সুস্থ ও সুন্দর জীবন কামনা করি।’

বিদায়ীবেলায় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসার প্রত্যয় ব্যক্ত করে অধ্যাপক মনসুর মুসা বলেন, ‘আজ আপনাদের যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, তা আমাকে আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে আমি সব সময় পাশে থাকতে চাই। গণ বিশ্ববিদ্যালয় একটি ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয়, ব্যতিক্রমিতাই তার সবচেয়ে বড় শক্তি।’

তিনি বলেন, ‘মানসম্মত শিক্ষা একটি জাতির অগ্রগতির ভিত্তি হলো । প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার মানোন্নয়নে সবাইকে আরও সচেতন হতে হবে। বাংলা ভাষার প্রতি আমাদের আবেগ আছে, সেই আবেগকে কর্মে রূপ দিতে হবে।’

অনুষ্ঠানের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. এ এস এম দেলোয়ার হোসেন বলেন, ‘অধ্যাপক মনসুর মুসা স্যারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ভাষাবিজ্ঞানীর সঙ্গে কাজ করার সুযোগ আমাদের জন্য গর্বের। ভাষা ও ভাষাবিজ্ঞানে তার অবদান আমাদের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। তার গবেষণা ও গ্রন্থ নিয়ে ভবিষ্যতে আরও গবেষণা হবে বলে আমি আশা করি। স্যার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়লেও তার অভিজ্ঞতা এবং দিকনির্দেশনা আমরা ভবিষ্যতেও পেতে চাই।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অধ্যাপক মনসুর মুসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনার পর আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এবং দুই মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। পরে গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে বিভাগীয় প্রধান, অনুষদের ডিন এবং ডা. জাফরুল্লাহ চৌধুরী আর্কাইভসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা ভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে আন্তর্জাতিক মাতৃভাষা পদকে ভূষিত হন।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা