লোকসানে তানোরের আলুচাষিরা
চাহিদার চেয়ে আলুর উৎপাদন বেশি এবং পাইকারি বাজারে দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন রাজশাহীর তানোর উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা। আলু উৎপাদন ও হিমাগারে সংরক্ষণ বাবদ কেজিতে খরচ হচ্ছে ১৮ থেকে সাড়ে ১৯ টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে ১১ থেকে ১২ টাকায়। এমন পরিস্থিতিতে পুঁজি হারাতে বসেছেন অনেকেই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তানোরে হিমাগার রয়েছে ৫টি। এগুলো হলো- এ এম কোল্ড স্টোরেজ, আল মদিনা সীডস স্টোরেজ, তামান্না পটেটো কোল্ড স্টোরেজ, রহমান পটেটো কোল্ড স্টোরেজ, রহমান ব্রাদার্স কোল্ড স্টোরেজ লিমিটেড। তানোরে গত মৌসুমে ১২ হাজার ৮৫০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়। উৎপাদন হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৭০০ মেট্রিক টন আলু। পাঁচটি হিমাগারে সংরক্ষিত হয়েছে ৮২ হাজার ৯০০ মেট্রিক টন আলু।
উপজেলার কালনা মিরাপাড়া গ্রামের আলুচাষি রানা আহম্মেদ ও ধানতৈড় গ্রামের মুরসালিন শেখ জানান, প্রতি কেজি আলু হিমাগারে সংরক্ষণ করতে খরচ পড়েছে ১৮ থেকে ১৯ টাকা। অথচ বর্তমানে আলু বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা। লোকসানের কারণে কৃষকরা আলু বিক্রি করতে চাচ্ছেন না। তার ওপর ক্রেতার সংকটও রয়েছে। উপজেলার শত শত আলুচাষির একই দশা।
সরকারিভাবে আলুর দাম নির্ধারণ ও রপ্তানির উদ্যোগ নিলে আলুর ন্যায্য দাম পাওয়া যেত বলে মনে করেন ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ মালিকরা। উপজেলার রহমান ব্রাদার্স কোল্ড স্টোরেজ লিমিটেড ম্যানেজার আব্দুল মান্নান জানান, কৃষক ও ব্যবসায়ীদের সংরক্ষিত আলুর ওপর বিপুল পরিমাণ ঋণ দেয়া হয়েছে। কাজেই আলু বিক্রি না হলে হিমাগার মালিকরাও ব্যাপক লোকসানের মুখে পড়বেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামিমুল ইসলাম বলেন, তানোরের মাটি আলু চাষের জন্য খুব উর্বর। এজন্য প্রতি বছর ফলনও ভালো হয়। এ বছর চাহিদার চেয়ে আলুর উৎপাদন বেশি হওয়ায় দাম কমে গেছে। আলু রপ্তানির অনুমতি পেলে কৃষকদের লোকসান এড়ানো যাবে বলেও মনে করেন তিনি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied