ব্রাজিলের হারে অসুস্থ তরুণী, হাসপাতালে নিলেন আর্জেন্টিনা ভক্ত সহপাঠী
ফুটবল মাঠের চিরন্তন ব্রাজিল-আর্জেন্টিনা বৈরিতা ভুলে অনন্য এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। প্রিয় দল ব্রাজিলের বিদায়ে খেলা দেখাকালীন অসুস্থ হয়ে পড়া এক নারী সহপাঠীকে দ্রুত হাসপাতালে নিয়ে জীবন বাঁচিয়েছেন এক আর্জেন্টিনা সমর্থক।
সোমবার (৬ জুলাই) রাতে ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে নরওয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচে ২-১ গোলে হেরে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় ঘটলে তা মেনে নিতে পারেননি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাশরুফা শারমীন অ্যানি। প্রিয় দলের এমন হারে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে তীব্র শারীরিক অস্বস্তি শুরু হলে তিনি পাঁচবার বমি করেন এবং তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়।
অ্যানির এই সংকটাপন্ন অবস্থায় ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতা ভুলে তাৎক্ষণিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন তারই সহপাঠী ও আর্জেন্টিনা সমর্থক নাইমুল ইসলাম মঈন। তিনি দ্রুত নিজের মোটরসাইকেলে করে অসুস্থ অ্যানিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জরুরি চিকিৎসা ও স্যালাইন প্রদান করেন। পরে বিশ্ববিদ্যালয়ের অন্য সহপাঠীরাও হাসপাতালে উপস্থিত হন।
ঘটনার বিবরণ দিয়ে নাইমুল ইসলাম মঈন জানান, তারা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখছিলেন। নরওয়ে প্রথম গোল দেওয়ার পরই অ্যানি অসুস্থ হয়ে দুইবার বমি করেন। পরে নরওয়ে দ্বিতীয় গোল করলে তার অবস্থার আরও অবনতি হয়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি দ্রুত তাকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যান।
ফুটবলীয় উন্মাদনার চেয়ে মানবিকতাকে এগিয়ে রেখে মঈন বলেন, "ফুটবল নিয়ে মাঠে বা স্লেজিংয়ে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। কিন্তু দিনশেষে আমরা একই দেশের মানুষ এবং একে অপরের সহপাঠী। আমাদের বন্ধুত্ব ও মানবিকতা ফুটবল প্রতিদ্বন্দ্বিতার চেয়ে অনেক ওপরে।"
এমএসএম / এমএসএম
সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার
পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা
কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
Link Copied