চবি কর্ণফুলী স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমরান ও ইমতিয়াজ জাবেদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কর্ণফুলী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কর্ণফুলী স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ফিন্যান্স বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন সাইম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, চাকসুর শাহজালাল হলের এজিএস ও চবি ছাত্রদলের প্রচার সম্পাদক ইমতিয়াজ জাবেদ।
শনিবার (৪ জুলাই) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে বিভিন্ন পদে মোট ৭১ জন দায়িত্ব পেয়েছেন। পূর্ণাঙ্গ এ কমিটির কার্যকরী পরিষদ ২০২৬ সালের জুলাই ২০২৭ জুন পর্যন্ত থাকবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমতিয়াজ জাবেদ বলেন, "কর্ণফুলী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, উচ্চশিক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য বাসসেবা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।"
তিনি আরও বলেন, "সম্প্রতি সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে, যেখানে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আমি সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের সেবামূলক, শিক্ষাবান্ধব ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে এবং কর্ণফুলীর শিক্ষার্থীদের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।"
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য