ক্লাসে ফেরার আহ্বান প্রত্যাখ্যান, আন্দোলনে অনড় এএসভিএম শিক্ষার্থীরা
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবউজ্জামান ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
পরে আন্দোলনস্থলে উপস্থিত হন অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলীসহ অনুষদের শিক্ষকগণ। তারা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। তবে অনুষদের সব শিক্ষক উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, "যেসব শিক্ষকের এই অনুষদে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে আমরা জানি, যাদের সিনিয়র শিক্ষক হিসেবে চিনি, তাদের অনেকেই আজ এখানে নেই। এটি আমাদের জন্য হতাশাজনক। আমরা জানি আপনাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে। আপনারা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাসে ফিরতে বলছেন, কিন্তু আমরা এখন আপনাদের বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারছি না, সেটি আপনাদেরই খুঁজে বের করতে হবে।"
অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, "আমরা তোমাদের সব দাবির সঙ্গে একমত এবং তোমাদের সাথে আমি সহ সকল শিক্ষক একাত্মতা প্রকাশ করছি। পাশাপাশি তোমাদের দাবিগুলো নিয়েও কাজ করছি। কম্বাইন্ড কোড অন্তর্ভুক্তির জন্য পিএসসিতে নতুন কমিটি গঠনের কথা আমাদের জানানো হয়েছে। ইন্টার্ন ভেট চিকিৎসকদের ভাতা বৃদ্ধির বিষয়েও ইউজিসিতে জানানো হবে। এছাড়া টিএ/ডিএ প্রদানের বিষয়েও উপাচার্য স্যার একমত।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, "আমিও তোমাদের দাবির সঙ্গে একমত। তোমরা কম্বাইন্ড ডিগ্রিতে অন্যদের তুলনায় বেশি ক্রেডিট সম্পন্ন করছো, তাই সে অনুযায়ী সুবিধা পাওয়া উচিত। তবে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখলে সেশনজটের ঝুঁকি তৈরি হবে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময় আন্দোলন করে ক্লাসে ফিরে যাও।"
তবে প্রক্টরের এ আহ্বান তাৎক্ষণিকভাবে নাকচ করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেন, চার দফা দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনসহ আন্দোলন চালিয়ে যাবেন।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য