জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১
গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৪১নং ওয়ার্ডের খিলগাঁও এলাকায় গত মঙ্গলবার রাতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র দিয়ে খায়রুল আলম চৌধুরী নামে এক ব্যাক্তির ওপর হামলা চালায় জাহিদুলসহ ১০-১৫ জন অজ্ঞাত সন্ত্রাসী। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ১৬ বছর আগে খিলগাঁও মৌজায় ফরিদ আলম ও এজাজ কবির দুই ভাই তাদের ক্রয়কৃত ৭.৬৩ একর জমিতে বাউন্ডারি ওয়ালসহ ফলদ গাছ ও বসতবাড়ি নির্মান করে ভোগদখল করে আসছেন।
মামলার বাদী ফরিদ আলম চৌধুরী জানান, জাহিদুল ইসলাম তুষার, তৌহিদুল ইসলাম তুহিন, এমদাদ হোসেনসহ আর ১০-১৫ জন প্রায় ৯০ ফুট সীমানা প্রাচীর ভেঙে ফেলে দেয়। আমার ছোট ভাইয়ের ওপর তারা হামলা চালায় এবং পরবর্তীতে আমাদের হুমকি দিয়ে চলে যায়। আসামিপক্ষ আরএস দাগনং ৩৯১ হতে ৩৯ শতাংশ জমি নিজেদের বলেয়া দখল করার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে। আমরা স্থানীয় গণ্যমান্য লোকজনের মাধ্যমে মীমাংসা করার জন্য একাধিকবার চেষ্টা করি।
এ ব্যাপারে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা রুজু হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন