ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ডিআইইউ উপাচার্যের সঙ্গে ডিআইইউসাসের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ


কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ photo কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ
প্রকাশিত: ৮-৭-২০২৬ দুপুর ৪:৫৪

বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (ডিআইইউসাস) এর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কমিটি।

বুধবার (৮ জুলাই) দুপুরে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত কমিটির সদস্যরা অংশ নেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন ডিআইইউসাসের সভাপতি আবুল খায়ের (আমার সংবাদ), সহ-সভাপতি আল শাহরিয়ার সুইট (প্রতিদিনের কাগজ), সাধারণ সম্পাদক নুর ইসলাম (দ্য ডেইলি ক্যাম্পাস), সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান ইমন (দ্য ডেইলি ক্যাম্পাস), সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মুহাম্মদ মাহিম (দৈনিক সকালের সময়), দপ্তর সম্পাদক মো. হৃদয় (দূরবীন নিউজ), সদস্য তালহা (সময় জার্নাল) এবং সদস্য ইসরাত জাহান হানিয়া।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ, ক্যাম্পাসের বিভিন্ন বিষয় এবং সাংবাদিক সমিতির কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা