ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

এইচএসসি ও সমমান পরীক্ষায় আশঙ্কাজনক হারে অনুপস্থিতির সংখ্যা বাড়ছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৭-২০২৬ রাত ১১:৪১

চলতি উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি ও সমমান) নিয়মিত শিক্ষার্থীদের  উপস্থিতির সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে।   শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, পরীক্ষার প্রথম দিন বাংলা ১ম পত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৮লাখ ৩৭হাজার ৮২১জন । তারমধ্যে অনুপস্থির সংখ্যা ছিলো ১৭হাজার ১৭৮জন। বহিষ্কারে সংখ্যা ছিলো ৫ জন। বাংলা ২য় পত্রে মোট অংগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৭লাখ ৬৩ হাজার ৫৪১জন। এর মধ্যে অনুপস্থির সংখ্যা ছিলো ১৭ হাজার ৯৪৯ জন। বহিষ্কার করা হয়েছে ৬ জন।

অন্যদিকে  ইংরেজি ১ম পত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন। তার মধ্যে অনুপস্থিতির সংখ্যা ২৫ হাজার ৩৪ জন। বহিষ্কারে সংখ্যা ৪৫ জন। ইংরেজি ২য় পত্রে মোট পরিক্ষার্খীর সংখ্যা ছিলো ৮লাখ ৮৩ হাজার ১৮৮ জন । তার মধ্যে অনুপস্থিতির সংখ্যা ছিলো ২৩ হাজার ৭৩৬ জন। বহিষ্কারে সংখ্যা ৮০ জন।শুধুতাই নয় প্রতিবছর এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অনেক শিক্ষার্থী নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেননি। তবে এ বছর পরীক্ষায় অংশ না নেওয়ার এই হার অস্বাভাবিক বেশি বলে মনে করছেন শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে দুই বছর আগে (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে একাদশ শ্রেণিতে নিবন্ধন করেছিল প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। তাঁদের মধ্যে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী। অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের প্রায় সাড়ে ৫ লাখ পরীক্ষায় অংশ নিচ্ছেন না। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা না দেওয়ার হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। অর্থাৎ এক বছরের ব্যবধানে হারটি প্রায় ৭ শতাংশ পয়েন্ট বেড়েছে। গত বছর নিবন্ধিত সোয়া ৪ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দেননি।

ইদানীং পাবলিক পরীক্ষায় ফরম পূরণ করার পরেও পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী বাড়ছে। যেমন গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে মোট ১৯ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর আগের বছর প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ২০৩ পরীক্ষার্থী। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চিত্র আরও উদ্বেগজনক। এ বছর এই বোর্ডে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৫৪ শতাংশের বেশি পরীক্ষার জন্য ফরমই পূরণ করেননি।

মাত্র দুই বছরের ব্যবধানে কেন এত বিপুলসংখ্যক শিক্ষার্থী ঝরে গেলেন বা পরীক্ষায় অংশ নিচ্ছেন না, তার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি শিক্ষা বিভাগ।
অবশ্য গত বছরের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের করা একটি বিশ্লেষণে কিছুটা ধারণা পাওয়া যায়। ওই বছর ঢাকা বোর্ডের অধীনে ৬ হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তাদের মধ্যে ১ হাজার ৩৫০ জনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রায় ৪১ শতাংশের বিয়ে হয়ে গিয়েছিল। অর্থাৎ বাল্যবিবাহই ছিল অনুপস্থিতির প্রধান কারণ। এ ছাড়া পরীক্ষার প্রস্তুতির অভাব ও দারিদ্র্যও উল্লেখযোগ্য কারণ হিসেবে উঠে আসে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষাতেও দেখা গেছে, দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেও তাদের মধ্যে ২৩ শতাংশের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। ইদানীং পাবলিক পরীক্ষায় ফরম পূরণ করার পরেও পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী বাড়ছে। যেমন গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে মোট ১৯ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর আগের বছর প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ২০৩ পরীক্ষার্থী।

ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, নিবন্ধন করার পর দুই বছরের বিভিন্ন সময়ের মধ্যে এই শিক্ষার্থীরা কার্যত পড়াশোনা থেকে দূরে সরে যায়। ফলে তাৎক্ষণিকভাবে এর কারণ বের করা যায় না। তবে তারা এ বিষয়ে একটি গবেষণা করার পরিকল্পনা করছে।

শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শিক্ষাজীবনের প্রতিটি ধাপ পেরিয়ে ওপরের শ্রেণিতে ওঠার সঙ্গে সঙ্গে কিছু শিক্ষার্থী ঝরে পড়ে। বাল্যবিবাহ, দারিদ্র্য এবং এসএসসি পাসের পর অনেক শিক্ষার্থীর কর্মক্ষেত্রে যুক্ত হওয়া এ প্রবণতার উল্লেখযোগ্য কারণ। তবে এবার নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশ না নেওয়ার হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিষয়টি উদ্বেগের। এ বিষয় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের বলেন, এই দুর্বলতাগুলো বের করা হচ্ছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আগামী দিনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাঁর আশা, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না। অনেক শিক্ষার্থী পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় নির্ধারিত বছরে পরীক্ষায় অংশ নেয় না। তারা পরের বছর পরীক্ষায় বসে। এস এম কামাল উদ্দিন হায়দার, ঢাকা শিক্ষা বোর্ডের সচিব

 

এমএসএম / এমএসএম

এইচএসসি ও সমমান পরীক্ষায় আশঙ্কাজনক হারে অনুপস্থিতির সংখ্যা বাড়ছে

ডিআইইউ উপাচার্যের সঙ্গে ডিআইইউসাসের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

মাতৃত্বকালীন ছুটি না থাকায় ভোগান্তিতে কুবির নারী শিক্ষার্থীরা

‎গাছ কাটা নিয়ে অসন্তোষের মাঝেই নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া বৃক্ষরোপণে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান

কুবিতে র‍্যাংকিং ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত প্রকৌশল ভবন উদ্বোধন

কুবি বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণে আহত এক, অজ্ঞান নারী শিক্ষার্থী

ক্লাসে ফেরার আহ্বান প্রত্যাখ্যান, আন্দোলনে অনড় এএসভিএম শিক্ষার্থীরা

চবি কর্ণফুলী স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমরান ও ইমতিয়াজ জাবেদ

গণ বিশ্ববিদ্যালয়ে জুন-২৬ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

‎ব্রাজিলের হারে অসুস্থ তরুণী, হাসপাতালে নিলেন আর্জেন্টিনা ভক্ত সহপাঠী