ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ডিআইইউ ক্যাম্পাসে ‘ইন্টার ক্যাম্পাস ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০২৬’ এর ট্রফি উন্মোচন


কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ photo কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ
প্রকাশিত: ৯-৭-২০২৬ বিকাল ৫:৭

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় ও ২৪টি কলেজের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ‘ইন্টার ক্যাম্পাস ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ট্রফি উন্মোচন করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ট্রফি ট্যুরের অংশ হিসেবে এই ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় ও ২৪টি কলেজকে নিয়ে অনুষ্ঠিতব্য এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে অ্যাসেন কমিউনিকেশন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত নিবন্ধন করা যাবে।

ডিআইইউ স্পোর্টস সেন্টারের পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. তাহজিব উল ইসলাম বলেন, প্রথমবারের মতো আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে আমাদের বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, দলগত নেতৃত্ব, শৃঙ্খলা এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলারও একটি চমৎকার সুযোগ সৃষ্টি করবে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফুটসাল দল এই প্রতিযোগিতায় ভালো একটি ফলাফল নিয়ে আসবে বলেই আমার বিশ্বাস।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা