শেকৃবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফাহিম-মাহিন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে চ্যানেল-24 এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাহিরুল হাসান ফাহিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহেদ মাহমুদ মাহিন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) শেকৃবিসাস কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির সাবেক সভাপতি মীর তাওহীদ-উল-ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মুহাঃ তাহাজ্জত আলী।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিফাতুল্লাহ আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ পোস্টের প্রতিনিধি শেখ শোয়াইবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (গণকন্ঠ), কোষাধ্যক্ষ রবিউল ইসলাম রাকিব (দ্য ডেইলি ক্যাম্পাস), দপ্তর সম্পাদক সাইদ আহম্মদ (জাগোনিউজ২৪) এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাকতুম আল মুহিত(বিডিএন৭১)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. কামরুল ইসলাম সজল, বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিম আহমেদ তানিম এবং দৈনিক আমার দেশের প্রতিনিধি সিরাজুদ্দৌলা আরাফাত।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য