এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এইচআর ক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব।
৯ জুলাই, বৃহস্পতিবার ব্যবসায় প্রশাসন অনুষদের করিডোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এইচআর ক্লাবের সভাপতি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. হাছান উদ্দিন। এ সময় অনুষদের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং এইচআর ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. হাছান উদ্দিন বলেন, “এইচআর ক্লাবের এমন ব্যতিক্রমধর্মী আয়োজন সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সম্প্রীতি বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এইচআর ক্লাব আরও নতুন ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করবে বলে আমি আশাবাদী।”
সভাপতির সমাপনী বক্তব্যে মো. মমিন উদ্দিন বলেন, “উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এইচআর ক্লাব অতীতেও বিভিন্ন ব্যতিক্রমী ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে কাজ করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।” তিনি অনুষ্ঠান সফলভাবে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে দেশীয় মৌসুমি বিভিন্ন ফলের সমাহার, অংশগ্রহণকারীদের আন্তরিক উপস্থিতি এবং প্রাণবন্ত পরিবেশ গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফল উৎসবের আবহকে স্মরণ করিয়ে দেয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি, সম্প্রীতি ও ঐতিহ্যচর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
Link Copied