ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

রোববার দুপুর ১২টায় প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ৪:৬

কয়েক দফা পিছিয়ে অবশেষে রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশ উপলক্ষ্যে ওই দিন দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে শনিবার (১১ জুলাই) এ তথ্য জানিয়ে গণমাধ্যমকে অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে, নিজ নিজ মোবাইলে এসএমএসের মাধ্যমে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিতি ওয়েবসাইটে ফল জানতে পারবে।

যেভাবে জানা যাবে বৃত্তি পরীক্ষার ফল

ফলাফল প্রকাশের পর পরই তা অনলাইনে এবং শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ রয়েছে। এক্ষেত্রে যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক) থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে সহজেই ফলাফল জানা যাবে।

মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে — 

DPE <স্পেস> রোল নম্বর এবং তা পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

(উদাহরণ: শিক্ষার্থীর রোল নম্বর যদি ১২৩৪৫৬ হয়, তবে লিখতে হবে— DPE 123456 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল চলে আসবে।)

মোবাইল ফোন এসএমএস ছাড়াও ঘরে বসে কম্পিউটারে বা স্মার্টফোনে ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। এর জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল আইপেমিস ওয়েবসাইটে (ipemis.dpe.gov.bd) প্রবেশ করতে হবে।

সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশনটি নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, নিজ জেলা এবং উপজেলার নাম সঠিকভাবে ইনপুট দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে মার্কশিটসহ ফলাফল চলে আসবে।

এমএসএম / এমএসএম

বর্ণাঢ্য আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রোববার দুপুর ১২টায় প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

‎ছাত্রলীগের সেই সহ-সভাপতিই এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

শেকৃবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফাহিম-মাহিন

ডিআইইউ ক্যাম্পাসে ‘ইন্টার ক্যাম্পাস ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০২৬’ এর ট্রফি উন্মোচন

এক দশকেও কুবিতে চালু হয়নি নতুন কোনো বিভাগ

এইচএসসি ও সমমান পরীক্ষায় আশঙ্কাজনক হারে অনুপস্থিতির সংখ্যা বাড়ছে

ডিআইইউ উপাচার্যের সঙ্গে ডিআইইউসাসের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

মাতৃত্বকালীন ছুটি না থাকায় ভোগান্তিতে কুবির নারী শিক্ষার্থীরা

‎গাছ কাটা নিয়ে অসন্তোষের মাঝেই নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া বৃক্ষরোপণে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান