চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের প্রতিনিধি সভা
চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের প্রতিনিধি সভা হয়েছে। পৌরসভার ১৫টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃ্ন্দের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে বটতলাহাটস্থ জোসনারা ফাউন্ডেশন পার্কে এ সভা হয়। পৌর আওয়ামীলীগের সদ্য নির্বাচিত সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ। বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ -৩ (শিবগঞ্জ) আসনের এমপি ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক এ্যাড. নজরুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পৌরসভার ১৫টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা যুব মহিলালীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বক্তারা আসন্ন পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকল নেতা-কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক কাজ আহবান জানানো হয়।
এমএসএম / এমএসএম
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রাণীশংকৈলে ১২৭৫ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার- ২ পলাতক-১
দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
মান্দায় ১৮ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, হেলে পড়ছে দেয়াল
রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মে ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ ঘোষণা
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ে এক রাতেই নিঃস্ব বহু পরিবার, যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ
পরকীয়া সন্দেহে স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুন আর্তিনাদ
বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, জরিমানার পরও থামেনি বালু ব্যবসা
কাউনিয়ায় বিএনপির র্যালিতে নেতাকর্মীদের ঢল, মুখরিত রাজপথ
ইছামতিতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান
মনপুরায় বরফ সংকটে মেঘনার ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি