ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বন্যাদুর্গতদের সহায়তায় মানবিক তহবিল গঠন করছে গকসু


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ১২-৭-২০২৬ বিকাল ৫:৩০

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)। 

রবিবার (১২ জুলাই) গকসু সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. রায়হান খান কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্যোগের কথা জানানো হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ক্লাব এবং শুভানুধ্যায়ীদের স্বেচ্ছা অনুদানের মাধ্যমে তহবিল গঠন করে বন্যাদুর্গত মানুষের কাছে খাদ্যসামগ্রী ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশের বর্তমান বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলে বন্যা ও পাহাড়ধসের মতো দুর্যোগ দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসাসহ নানা সংকটে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, গত বছরের বন্যার সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও বিভাগ সম্মিলিতভাবে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করেছিল। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবারও গকসুর সার্বিক সহযোগিতায় মানবিক তহবিল গঠন করে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে গকসু ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন,'সাম্প্রতিক সময়ে বৈরি আবহাওয়ার কারণে বন্যা ও পাহাড় ধ্বসের মতো দূর্যোগে খাবার ও অর্থের সংকটে পড়েছে সাধারণ মানুষ। বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীদের ও বিভিন্ন সংগঠনের সহায়তায় ও ছাত্র সংসদের (গকসু) এর উদ্যোগে মানবিক তহবিল গঠনের মাধ্যমে প্রয়োজনীয় শুকনা খাবার, নিরাপদ পানি ও প্রাথমিক ঔষধসামগ্রী পৌঁছে দিবো।’

গকসু সহ-সাধারণ সম্পাদক(এজিএস) সামিউল হাসান শোভন বলেন,'অনুদান সংগ্রহ করে এই সপ্তাহের মধ্যেই বন্যাকবলিত এলাকায় প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে; বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের মাধ্যমে। পাশাপাশি বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী সংকোচের কারণে সাহায্য চাইতে পারছেন না, আমাদের প্রতিনিধি দল গোপনীয়তা বজায় রেখে সরাসরি তাদের সাথে যোগাযোগ করবে এবং সামর্থ্য অনুযায়ী আর্থিক ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।’

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা