শেখ হাসিনার আমলে দেশের সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে: মতিয়া চৌধুরী
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ধর্ম পালনের অধিকার নিশ্চিত করেছেন। তার আমলে দেশের সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছেন। যেমনিভাবে মুসলিম সম্প্রদায় তাদের অধিকার ভোগ করছেন একইভাবে হিন্দু ও নৃ-তাত্ত্বিকজনগোষ্ঠীও স্বাধীনভাবে ধর্ম পালন করছেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে উপজেলার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে চার মূলনীতির উপর। এর একটি হলো ধর্ম নিরপেক্ষতা। মুক্তিযুদ্ধের সময় মুসলমানরা যেমনভাবে হাতে অস্ত্র তুলে নিয়েছিল দেশমাতৃকার মুক্তির জন্য, একইভাবে হিন্দু, খ্রিস্টান, গারো ভাইয়েরাও যুদ্ধ করেছেন। পাক হানাদার বাহিনীর হাতে যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের মধ্যে অনেকেই অন্য ধর্মের লোক ছিলেন। যে কারণে স্বাধীন দেশে ফিরে জাতির পিতা বলেছিলেন, যারা ধর্ষণের শিকার হয়েছে তারা আমার সন্তান। তাদের পিতার নামের জায়গায় শেখ মজিবুর রহমান লিখে দাও। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ও সামরিক শাসকগোষ্ঠী ধর্ম নিরপেক্ষতার বিকৃত ব্যাখা করে অনেকভাবে আমাদেরকে ধর্মহীন বলে চিহ্নিত করার অপচেষ্টা করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বিরুদ্ধে প্রচারণা মোকাবেল করে দেশে সকল মানুষের অধিকার নিশ্চিত করেছেন। এদিন মতিয়া চৌধুরী উপজেলার ৩৭টি মন্ডপের প্রতিনিধিদের হাতে সরকারী অনুদান বাবদ প্রতিমন্ডপে নগদ ১৫ হাজার টাকা করে অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ফজলুল হক, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও পূজা পরিষদ নেতা গোপাল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত