কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) নতুন অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, আইকিউএসির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে যোগদান করায় পদটি শূন্য হয়। পরবর্তীতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিনকে ১৪ জুলাই ২০২৬ তারিখ পূর্বাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইকিউএসির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, 'পূর্বের ড.মোঃ রেজাউল করিম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে যোগদান করায় আইকিউএসির অতিরিক্ত পরিচালক পদটি খালি ছিল। তাই উপাচার্য স্যারের নির্দেশে বিশ্ব বিদ্যালয়ের স্বার্থ বিবেচনায় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন কে দায়িত্ব প্রদান করা হয়।'
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
Link Copied