ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নানামুখী সংকটে কুবির ব্যায়ামাগার, বিকল যন্ত্রপাতি; নেই প্রশিক্ষকও


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ৩:৫১

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত জিমনেসিয়াম গড়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্যায়ামাগারে পর্যাপ্ত সরঞ্জামের অভাবের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যায়াম যন্ত্র। সংকীর্ণ পরিসর, অপরিচ্ছন্ন পরিবেশ, মশার উপদ্রব এবং প্রশিক্ষকের অভাবে নিয়মিত ব্যায়াম করতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়ছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ে প্রায় সাত হাজার শিক্ষার্থী থাকলেও তাদের জন্য রয়েছে মাত্র একটি ব্যায়ামাগার। এর মধ্যে অর্ধেকের বেশি শিক্ষার্থী ছেলে হলেও ব্যায়ামাগারটি এতটাই ছোট যে একসঙ্গে চার থেকে পাঁচজনের বেশি ব্যায়াম করতে পারেন না। অন্যদিকে ছাত্রীদের জন্য আলাদা কোনো ব্যায়ামাগার না থাকায় তারা শারীরিক চর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, ব্যায়ামাগারে চেস্ট প্রেস মেশিন, ট্রেডমিল, স্মিথ মেশিন, মাল্টি-জিম, এক্সারসাইজ সাইকেল, ওয়েট বেঞ্চ, বারবেল, ওয়েট প্লেট, ডাম্বেল ও ওয়াটার কুলারের ব্যবস্থা রয়েছে। তবে এর মধ্যে মাল্টি-জিম ও এক্সারসাইজ সাইকেল আংশিক বিকল। 

অন্যদিকে, চেস্ট প্রেস মেশিন ও ট্রেডমিল দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে আছে।
ব্যায়ামাগারটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাসের সময়সূচির কারণে এই সময়ের মধ্যে অনেকেরই ব্যায়াম করা সম্ভব হয় না। তাই তারা ব্যায়ামাগারের সময়সীমা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ , ব্যায়ামাগারটি নিচু স্থানে হওয়ায় বৃষ্টি হলেই সেখানে পানি জমে যায়। পাশাপাশি আশপাশের অপরিচ্ছন্ন পরিবেশের কারণে মশার উপদ্রবও রয়েছে। এ ছাড়া কোনো পেশাদার প্রশিক্ষক না থাকায় অনেকেই সঠিক নিয়ম না জেনে ব্যায়াম করছেন, যা পেশির ক্ষতি ও বিভিন্ন শারীরিক জটিলতার ঝুঁকি তৈরি করছে।


অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম জিহাদ বলেন, “জিমনেসিয়ামের জায়গা ছোট হওয়ায় একসঙ্গে ৩ -৪ জনের বেশি শিক্ষার্থী ব্যায়াম করতে পারেন না। এর সঙ্গে রয়েছে অপরিচ্ছন্ন পরিবেশ ও মশার উপদ্রব। অথচ ব্যায়ামের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মকানুন ও খাদ্যাভ্যাস অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যায়ামাগারে কোনো খাদ্যতালিকা (ডায়েট চার্ট) নেই। পাশাপাশি প্রশিক্ষক না থাকায় অনেকেই ভুলভাবে ব্যায়াম করেন, যা শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হতে পারে।”

লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু- বকর বলেন, “ট্রেডমিল অনেকদিন ধরেই নষ্ট। এখন চেস্ট প্রেস মেশিনও অচল। পাশাপাশি অন্যান্য যন্ত্রপাতিও পুরোপুরি সচল নয়। এর সঙ্গে রয়েছে অপরিচ্ছন্ন পরিবেশ ও মশার উপদ্রব।”

গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইখতার জাহান ইথিলা বলেন, 'শরীর সুস্থ ও ফিট রাখতে নিয়মিত ব্যায়াম অপরিহার্য। কিন্তু আমাদের জিমনেশিয়ামটি এতটাই ছোট যে একসঙ্গে কয়েকজনের বেশি ব্যায়াম করা সম্ভব হয় না। ছাত্রদের ভিড়ের মধ্যে ব্যায়াম করতে অনেক সময় অস্বস্তি লাগে, বিশেষ করে ছাত্রীদের জন্য। পাশাপাশি ব্যায়ামের পরিবেশও সন্তোষজনক নয়। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে, আর মেয়েদের জন্য তো কার্যত কোনো ব্যবস্থাই নেই।'

তিনি আরও বলেন, “ছাত্রীদের জন্য পৃথক জিমনেশিয়াম বা নির্ধারিত সময়সূচির ব্যবস্থা না থাকায় আগ্রহ থাকা সত্ত্বেও অনেকেই নিয়মিত ব্যায়াম করতে পারছেন না। পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় অনেকেই জানেন না যে জিমনেশিয়ামটি সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। এছাড়া কোনো প্রশিক্ষক না থাকায় সঠিকভাবে ব্যায়াম করার সুযোগও সীমিত। তাই ছাত্রীদের জন্য আলাদা জিমনেশিয়াম, প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রশিক্ষকের ব্যবস্থা করা জরুরি।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম বলেন, “ট্রেডমিলটি ক্যাফেটেরিয়ায় থাকা সময় থেকেই নষ্ট। ট্রেডমিল ও চেস্ট প্রেস মেশিন আর মেরামত করা সম্ভব নয়, নতুন করে কিনতে হবে।”

তিনি আরও বলেন, “যেহেতু বর্তমান জিমনেসিয়ামটি অনেক ছোট এবং বৃষ্টি হলেই পানি উঠে যায়। তাই নতুন জিমনেসিয়াম নির্মাণের আগে নতুন যন্ত্রপাতি কিনা শুধুই টাকা নষ্ট।' 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এম শরীফুল করীম বলেন, 'এ বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো লিখিত আবেদন বা সমস্যার বিবরণ আমাদের কাছে আসেনি। লিখিতভাবে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

এমএসএম / এমএসএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও সায়েন্স ল্যাবে শিক্ষার্থীরা, চার জেলায় বিক্ষোভ, অবরোধ

নানামুখী সংকটে কুবির ব্যায়ামাগার, বিকল যন্ত্রপাতি; নেই প্রশিক্ষকও

শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন

এইচএসসি পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ নম্বর প্রশ্নের বিষয়ে বোর্ডের যে ব্যাখ্যা

ক্যাম্পাসে ফেরার পথে সড়কে প্রাণ ঝড়ল নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদের, ক্যাম্পাসজুড়ে শোক

চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপলব্ধি বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী

বন্যাদুর্গতদের সহায়তায় মানবিক তহবিল গঠন করছে গকসু

৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫

‎আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত‎: শিক্ষামন্ত্রী

‎প্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী