ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৩-১০-২০২১ দুপুর ১১:৪২
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার মাহমুদ শাহ মাজারের পুকুরে গোসল করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। জেলা শহরের কাজীপাড়া এলাকার ধোপাবাড়ি মোড়ের জাহের মিয়ার ছেলে অটোরিকশাচালক সুজন (১৮) মঙ্গলবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের কাজীপাড়ার মাহমুদ শাহ মাজারের পুকুরে গোসল করতে গিয়ে ঝাঁপ দিলে নিখোঁজ হয়।
 
স্থানীয়রা জানান, রাতে মাজারের পুকুরের ছোট ঘাটলায় গোসল করতে যায় সুজন। এ সময় ঘাটলা থেকে ঝাঁপ দেয়ার পর সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা পুকুরে নেমে সুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ওই যুবকের ফুসফুসে পানি জমে অক্সিজেন চলাচল বন্ধ হয়ে মৃত্যু হয়। মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, পুকুরের ডুবে এক অটোরিকসাচালক মারা গেছেন৷ কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ হাসপাতাল থেকে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু