ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

পাবিপ্রবিতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু, প্রাণচাঞ্চল্যে মুখর ক্যাম্পাস


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ১:৪৯

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আজ বুধবার  (১৫ জুলাই) সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নতুন শিক্ষার্থীদের পদচারণায় দীর্ঘদিন পর আবারও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

জিএসটি (GST) গুচ্ছভুক্ত ভর্তি পদ্ধতির আওতায় ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান), বিবিএ, বিএসএস, ব্যাচেলর অব আর্কিটেকচার, বি.ফার্ম এবং বিভিন্ন প্রফেশনাল প্রোগ্রামে চূড়ান্তভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আজ থেকে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করেন।

বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগ নিজস্ব আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেয়। বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিজ নিজ বিভাগে উপস্থিত থেকে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে।

এবার ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচ। নতুন মুখের আগমনে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নতুন বন্ধু, নতুন বিভাগ এবং বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়কে ঘিরে শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস ও স্বপ্নের ঝলক।

বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী মেহরিন আফরোজ বলেন, 'পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আমি খুবই আনন্দিত। আজ প্রথম ক্লাসে অংশ নিয়ে শিক্ষক ও বড় ভাই-বোনদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আশা করছি, এখান থেকে ভালো শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করতে পারব।'

ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের নবীন শিক্ষার্থী রাতুল আহমেদ  বলেন, 'বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিভাগীয় আয়োজন আমার খুব ভালো লেগেছে। নতুন ক্যাম্পাস, নতুন বন্ধু এবং আধুনিক শিক্ষা পরিবেশ আমাকে অনুপ্রাণিত করেছে। আমি নিয়মিত পড়াশোনা করে একজন দক্ষ প্রকৌশলী হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই।'

নবীন শিক্ষার্থীদের আগমনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা আশা করছেন, নতুন এই ব্যাচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এমএসএম / এমএসএম

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান গকসুর

গবির ফার্মেসি বিভাগের ৫১তম ব্যাচের নবীন বরন অনুষ্ঠিত

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

গ্রেটার ফরিদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সুদীপ্ত ও জয়

দুই বছরেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হয়নি জুলাই স্মৃতিস্তম্ভ

মেস ভাড়ার নামে প্রতারণা, টার্গেট নোবিপ্রবির নবীন শিক্ষার্থীরা

পাবিপ্রবিতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু, প্রাণচাঞ্চল্যে মুখর ক্যাম্পাস

পরীক্ষার পর আজ 'লং মার্চ টু সচিবালয়'

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও সায়েন্স ল্যাবে শিক্ষার্থীরা, চার জেলায় বিক্ষোভ, অবরোধ

নানামুখী সংকটে কুবির ব্যায়ামাগার, বিকল যন্ত্রপাতি; নেই প্রশিক্ষকও

শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন

এইচএসসি পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ নম্বর প্রশ্নের বিষয়ে বোর্ডের যে ব্যাখ্যা