গ্রিন রোডে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
রাজধানীর কলাবাগান থানার গ্রিন রোডের একটি বাসায় সাদিয়া (১৭) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত রাতে সাদিয়ার মৃত্যুর খবর পেয়ে গ্রিন রোডের ওই ভবনের চতুর্থ তলার ব্যবসায়ী মির্জা আহমার বাসা থেকে শায়িত অবস্থায় ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিপ্লব হোসেন গণমাধ্যমকে বলেন, গত তিন বছর ধরে সাদিয়া ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। আজ বাসার মধ্যে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে রাতে শায়িত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মেয়েটি কিশোরগঞ্জ সদর উপজেলার মো. তোফিক মিয়ার সন্তান।
তিনি আরও জানান, পুলিশকে গৃহকর্তা মির্জা আহমারসহ তার পরিবারের লোকজন জানিয়েছেন, সাদিয়াকে তারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ রাত ৮টার পর ঘটনাস্থলে আসে। তারা সাদিয়ার মরদেহের সুরতহাল প্রস্তুত করেছেন।
পরে আইনি প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, সাদিয়ার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা যদি অভিযোগ দেন তা গ্রহণ করা হবে।
প্রীতি / প্রীতি
ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭
উত্তরা পাসপোর্ট অফিসে র্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১৩ দালালের কারাদণ্ড
শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে সরকারি বাঙলা কলেজে ডিসিইউর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা
সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান
সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান
বাটজার সভাপতি সাফওয়ান, সম্পাদক ইমন
রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা: দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল
মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস
আনসারের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল আটক