গ্রেটার ফরিদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সুদীপ্ত ও জয়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত গ্রেটার ফরিদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
আগামী এক বছরের জন্য গঠিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের সুদীপ্ত কুমার সাহা এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন একই অনুষদের মো. জয় ভাঙ্গী।
সোমবার (১৩ জুলাই) অ্যাসোসিয়েশনটির সাবেক সভাপতি মো. গোলাম মোর্শেদ সানাউল, সাবেক সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের (শিক্ষকবৃন্দ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণার পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং অ্যাসোসিয়েশনের উপদেষ্টাদের নিয়ে এক প্রীতিভোজ (চড়ুইভাতি) অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাসসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী ইতি ইসলাম।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাব্বি শেখ, দপ্তর সম্পাদক হিসেবে নাহিদ হাসান, অর্থ সম্পাদক হিসেবে আব্দুর রহমান, প্রচার সম্পাদক হিসেবে মেহেদী হাসানসহ বিভিন্ন পদে নতুন সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জয় ভাঙ্গী বলেন, “পূর্ববর্তী কমিটি অত্যন্ত সফলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা করেছে। তাই আমাদের ওপর দায়িত্ব আরও বেড়েছে। ইনশাআল্লাহ, সকলের সহযোগিতা এবং উপদেষ্টা পরিষদের দিকনির্দেশনা পেলে আমরা এই সংগঠনকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নিতে সক্ষম হব বলে আশা করি।”
নবনির্বাচিত সভাপতি সুদীপ্ত কুমার সাহা বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সকলকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”
নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে সংগঠনটির সদস্য, সাবেক শিক্ষার্থী ও উপদেষ্টারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে গ্রেটার ফরিদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য