ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান গকসুর


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ১৫-৭-২০২৬ বিকাল ৫:৪৫

দেশজুড়ে চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিভিন্ন অঞ্চলের বন্যাকবলিত জনপদ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় মানবিক তহবিল গঠনের উদ্যোগ ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতার আহ্বান জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বন্যাকবলিত এলাকায় শুকনো খাবার, সুপেয় পানি, জরুরি ঔষধ সরবরাহ পৌঁছে দিতে কাজ করবে গকসু। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থদের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও প্রয়োজনীয় ঔষধের জোগান দিতে কার্যক্রম চলমান থাকবে।

এছাড়া বক্তারা আরও জানান, চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের গরীব ও বিপর্যস্ত শিক্ষার্থীদের পরিচয় গোপন রেখে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। 

কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভন বলেন, 'গকসু'র উদ্যোগে মানবিকতার তাগিদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে আমরা একটি তহবিল গঠন করতে যাচ্ছি। এই তহবিল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষার্থীর পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে। 

তিনি আরও বলেন, 'বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতি আহ্বান রইলো গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় একটি ফ্রি হেলথ ক্যাম্পেইন আয়োজন করে জরুরি ঔষধ ও স্যালাইন বিতরণ করার। পাশাপাশি আমাদের উত্তোলনকৃত অর্থ থেকে এলাকাগুলোতে শুকনো খাবার ও নিরাপদ পানি পৌঁছে দেওয়ার কার্যক্রম করা হবে।'

গকসু'র সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, 'দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে গকসু। মানবিক সংকট মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সকল সামাজিক ও সাংস্কৃতিক ক্লাবকে একসঙ্গে ফান্ড কালেকশনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। সবার যৌথভাবে কাজের মাধ্যমে তহবিলের অর্থ দিয়ে দুর্যোগপীড়িত মানুষের কাছে জরুরি ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিবো।'

প্রসঙ্গত, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে আগামী বুধবার (১৫ জুলাই) থেকে রবিবার (১৯ জুলাই) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে টাকা উত্তোলন কর্মসূচি চালানো হবে। কর্মসূচিতে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা