ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে পাবিপ্রবি ছাত্রদলের স্মরণসভা অনুষ্ঠিত


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ১:৩৮

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, আহতদের প্রতি শ্রদ্ধা এবং জুলাই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২-এ আয়োজিত এ স্মরণসভায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন, সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাহফিমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ওলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মঈন ওলিভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক, প্রচার সম্পাদক রুমেল হোসেন, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মঞ্জুরুল ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, রাজনৈতিক প্রক্রিয়া এবং আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরেন। পাশাপাশি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতীতের বিভিন্ন শিক্ষার্থী আন্দোলন ও গণআন্দোলনের ইতিহাস নিয়েও আলোচনা করেন।

সভায় বক্তারা বলেন, ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার, শিক্ষার্থীদের ন্যায্য দাবি এবং গণঅংশগ্রহণভিত্তিক রাজনীতির গুরুত্বও তুলে ধরা হয়।।

পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের আদর্শ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সত্য ইতিহাস সংরক্ষণ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'

সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের জুলাই আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, 'জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় পাবিপ্রবি ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে গঠনমূলক ভূমিকা পালন করবে।'

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা