ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ১:৪৯

শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের লক্ষ্যে কাজ করবে সরকার। একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণ, বিতর্কিত বিষয় পাঠ্যক্রম থেকে অপসারণ এবং শিক্ষার উপকরণ নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী স্বৈরাচারের আমলে যেভাবে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের শিক্ষা খাত।’

তিনি বলেন, ‘কীভাবে সেই সময় নকলকে উৎসাহিত করা হয়েছিল, কীভাবে অটো প্রমোশন দিয়ে আমাদের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও আমরা এ বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি।’

শিক্ষা খাত পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিকসহ সব পর্যায়ের শিক্ষকদের ভালো প্রশিক্ষণ নিশ্চিত করা, বিভিন্ন বিতর্কিত বিষয় ধীরে ধীরে সিলেবাস থেকে সরিয়ে আনা এবং শিক্ষার বিভিন্ন উপকরণ নিশ্চিত করাকে আমরা প্রাধান্য দিতে চাই।’

তারেক রহমান বলেন, ‘এবারের বাজেটে বর্তমান সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছে। পৃথিবীর যে দেশগুলো উন্নতি করেছে, তারা সবাই শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো শিক্ষার নিশ্চয়তা দিতে এবং যারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবেন, সেই শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের জন্য সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।’

শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছরে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে শিক্ষা খাতে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ করবো।’

 

Parna / Parna

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা