কুবিতে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণহত্যার বিচার, সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি ঠেকানোর দাবিতে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। সমাবেশে বক্তারা জুলাইয়ের ঘটনায় নিহত ও আহতদের স্মরণ করে বিচার নিশ্চিতের দাবি জানান।
শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে গোলচত্বর পর্যন্ত কফিন মিছিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে সংহতি সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় অংশগ্রহণকারীদের ‘জুলাইয়ের শহীদদের লাল সালাম’, ‘শহীদ আবু সাঈদকে লাল সালাম’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এসময় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ও কুবির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, “গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। প্রায় ১,৪০০ জন শহীদ এবং ৩৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই এখনো দুর্ভোগ পোহাচ্ছেন। খুনি হাসিনা, ডিজিএফআই, এনএসআই এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে আওয়ামী লীগকে দলীয়ভাবে বিচারের আওতায় আনার দাবি জানাই। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট দল বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশ আবারও রক্তাক্ত হতে পারে।”
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য