বিদেশী মদসহ পাংশার মাদক সম্রাট নন্দ আটক
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে বিভিন্ন ব্যান্ডের ৪৭ বোতল বিলাতি মদসহ নন্দন কুমার সাহা অরফে নন্দ (৪২) নামের একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
নন্দন কুমার সাহা পাংশা পৌর শহরের ৬নং ওয়ার্ডের পৌর এলাকার নারায়নপুর গ্রামের মৃত গোপাল চন্দ্র সাহার ছেলে।
জানাযায় রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে নন্দন কুমার সাহার ইপস্থিতিতে তার বসত বাড়িতে মঙ্গলবার রাত ১০ টার দিকে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে পূজার ঘরে থাকা একটি বস্তার ভিতর রক্ষিত বিভিন্ন ব্র্যান্ডের ৪৭ বোতল বিলাতি মদ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান জানান, সে দীর্ঘদিন যাবত বিলাতি মদের ব্যবসা করে আসছিল। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান তিনি
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত