বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ
বাংলাদেশের ফিজিওথেরাপি চিকিৎসকদের দেশীয় ও আন্তর্জাতিক প্রতিনিধিত্বকারী পেশাজীবী সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর ৯ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক ড. ফিরোজ কবির নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার (১৭ জুলাই) সাভারের সিআরপিতে বিপিএ'র প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ২৭ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নব গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডা. মোঃ শাহাদাৎ হোসেন, ডা. মোহাম্মদ আলী, ডা. ডি এম নুরুল আমিন উৎপল, ডা. মোঃ সাইফুল ইসলাম, ডা. মোঃ শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোঃ মহিউদ্দিন, ডা. মোঃ জাহিদ হোসেন, ডা. মোঃ তানজীর উজ জামান, ডা. মোঃ এমরান হোসাইন। কমিটির কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন, ডা. আমিনুল ইসলাম, যুগ্ম কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ নাজমুল হাছান, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ নেছার উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ রুবেল হোসেন সরকার।
এছাড়া কমিটির দপ্তর সম্পাদক ডা. এন. এম. মাসুদ রানা, প্রচার সম্পাদক ডা. ওমর ফারুক,প্রকাশনা সম্পাদক ডা. মোঃ আহনাফ আল মুকিত, মহিলা ও কল্যাণ সম্পাদক ডা. মোসাঃ শাহানা খাতুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডা. তামজিদ হোসেন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মোঃ সামছুর রহমান,শিক্ষা সম্পাদক ডা. মোঃ এখলাছুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডা. মোঃ ইমরান হোসেন, ডা. এস. এম. মোস্তফা কামাল,ডা. মোঃ ফাইজুল কবির, ডা. আহাম্মদুল হিল গালিব ও ডা. সোহেল আহমেদ।
এদিন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িিত্ব পালন করেন মোঃ মোস্তফা জামান, বদরুল হাসান চৌধুরী এবং ডাঃ শাহনাজ সুলতানা (পিটি)।
এমএসএম / এমএসএম
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক
পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ
মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে
বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন