ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

অস্ত্রসহ কিশোর গ্যাং ডি কোম্পানির ১২ সক্রিয় সদস্য গ্রেফতার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৬-৬-২০২১ রাত ৮:৫৮

গাজীপুরের টঙ্গীতে বিশেষ আভিযান চালিয়ে কিশোর গ্যাং ডি কোম্পানির ১২ সক্রিয়া সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১। শনিবার (৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী ও উত্তরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় টঙ্গীতে কিশোর গ্যাং গ্রুপের পৃষ্ঠপোষক বাপ্পীর আস্তানায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি চাপাতি, দুটি রামদা, তিনটি লোহার রড এবং একটি ছুরি উদ্ধার করে র‌্যার।

গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর জেলা মাঠ পর্যায়ে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দানকারী রাজিব চৌধুরী বাপ্পি ওরফে লন্ডন বাপ্পি (৩৫), মইন আহমেদ নীরব ওরফে ডন নীরব (২৪), তানভীর হোসেন ওরফে ব্যাটারি তানভীর (২৪), পারভেজ ওরফে ছোট পারভেজ (১৯), মো. তুহিন ওরফে তারকাটা তুহিন (২১), রাজিব আহমেদ নীরব ওরফে টম নীরব (৩০), সাইফুল ইসলাম শাওন (২৩), ) মো. রবিউল হাসান (২০), শাকিল ওরফে বাঘা শাকিল (২৮), মাহফুজুর রহমান ফাহিম (২২), ইয়াছিন আরাফাত ওরফে বিস্কুট ইয়াছিন (১৮), ইয়াছিন মিয়া ওরফে প্রিন্স ইয়াছিন (১৯)।   

র‌্যাব-১ বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১ জুন রাত সাড়ে ৮টার সময় কিশোর গ্যাং ডি কোম্পানির কয়েকজন সদস্য টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর এলাকাস্থ ভূঁইয়াপাড়া জামে মসজিদের সামনে মো. তুহিন আহম্মেদ এবং তুষার আহম্মেদকে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর জখম করে। এ বিষয়ে তুহিন আহম্মেদ বাদী হয়ে জিএমপির টঙ্গী পূর্ব থানায় একটি মামলার দায়ের করেন, যার নম্বর-০২ তারিখ-০২/০৬/২০২১ ইং, ধারা- ১৪১/৩৪১/৩২৩/৩২৬/৩০৭ /৩৭৯/৫০৬ পেনাল কোড। কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করার কারণে তারা বাদীর বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক ভাংচুর করে ভয়ভীতি দেখায়। এরই ধারাবাহিকতায় গত ৩ জুন রাতে একই গ্রুপের কয়েকজন সদস্য গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর এলাকাস্থ একটি দর্জি দোকান ভাংচুর এবং চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করার ফলে জনৈক আব্দুল মালেকের ছেলে আরজু মিয়া (৩৪) ও সুজন মিয়া (২৪) এবং সুজনের স্ত্রী রুপালী (২১) গুরুতর আহত হন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এরই ধারাবাহিকতায় র‌্যাব-১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ জুন) রাতব্যাপী টঙ্গী ও উত্তরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডি কোম্পানি ওরফে ডেয়ারিং কোম্পানি কিশোর গ্যাং গ্রুপের ১২ সক্রিয়া সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ডি কোম্পানি ওরফে ডেয়ারিং কোম্পানে কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র‌্যাগিং, ইভটিজিং, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত ছিল মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিরা বর্ণিত হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন