নাসিরনগরে মন্দির ভাঙচুর অগ্নিসংযোগের মূল হোতা আঁখি নৌকা পেলেন
২০১৬ সালে ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ‘মূল হোতা’ দেওয়ান আতিকুর রহমান আঁখি এবারও নৌকার মনোনয়ন পেয়েছেন।
মঙ্গলবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রকাশিত তালিকায় তার নাম দেখা যায়। সে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনয়নে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন।২০১৬ সালে ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ‘মূল হোতা’ আতিকুর রহমান আঁখি দেশ জুড়ে আলোচনায় আসে। তাকে নিয়ে বেশ বিব্রত হয়েছিল আ’লীগ। তবে ওই সময় তাকে কারা আ’লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দিয়েছিল, কারা তাকে দলে ভিড়িয়েছিল তা নিয়ে আলোচনা ও সমালোচনা ছিল। জেলা ও উপজেলা আ’লীগকে জবাবদিহিতাও করতে হয়েছে। আবার অনেক আ’লীগ নেতা চেয়ারম্যান আঁখির সাথে সম্পর্ক আছে তা তৎকালীন সময়ে অস্বীকার ও করছিলেন। তাকে এই ঘটনায় হরিপুর ইউনিয়ন পরিষদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। নাসিরনগর হামলার ঘটনায় ‘মূল হোতা’ হিসেবে হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে ২০১৭ সালে ৫ জানুয়ারি ঢাকার ভাটারা থেকে গ্রেফতার করেছিল পুলিশ। পরবর্তীতে ৬ নভেম্বর উচ্চ আদালত থেকে জামিন পায় সে।এদিকে মঙ্গলবার রাতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগে দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগ। তাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন দেয়া হয়েছে হরিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক সমালোচনা।
এ ব্যাপারে নাসিরনগর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমদ জানান, আঁখির নামসহ আমরা হরিপুর ইউনিয়নের ৫ জনের নাম পাঠিয়েছি আমাদের এমপি এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের সাথে পরামর্শ করে।এছাড়াও প্রত্যেক ইউপিতেই আমরা ৫ জনের নাম দিয়ে কেন্দ্রে পাঠাই।
এব্যাপারে জাতীয় হিন্দু মহাজোট জেলা কমিটির সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন বলেন, নাসিরনগরে আখির মত একজন সাম্প্রদায়িক ব্যাক্তিকে মনোনয়ন দিবে আওয়ামীলীগ তা আমরা আশা করিনি।এবিষয় খুবই দুঃখ জনক,আমরা আশা করব কেন্দ্রীয় আওয়ামীলীগ বিষটি বিবেচনা করে তার মনোনয়ন বতিল করে একজন ভাল মানুষকে মনোনয়ন দিবেন।
এমএসএম / এমএসএম
আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার
বারহাট্টায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক সড়কটি খানাখন্দে ভরা যানবাহন চলাচলে মারাত্মক হুমকি
কেশবপুরে অবৈধ ২ ক্লিনিক সিলগালা, কার্যক্রম বন্ধের নির্দেশ
ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে ইসলামের আলোকে ধর্মীয় নেতৃবৃন্দ ও ইমামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
তালায় ফারিয়ার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
জীবিকার তাগিদে মুন্সিগঞ্জের ৬০টি বেদে পরিবার বসবাস করছেন শিবচরে
ফতুল্লায় ফের বিস্ফোরণ, বাবা-তিন ছেলেসহ দগ্ধ ৪
বাগেরহাটের কচুয়ায় সরকারী রাস্তা বন্ধ করে ইমারত নির্মান, ইউএন’র নির্দেশে বন্ধ
রায়গঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অপমানের প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
একটি তিস্তা নদীর কারণে একটি জনপদ কীভাবে পশ্চাৎপদ হয়ে পড়েছে, রংপুর বিভাগ তার উদাহরণ
নোয়াখালীতে জায়গা দখল, চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
Link Copied