ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ২০-৭-২০২৬ দুপুর ৩:৫

জুলাই শহীদদের স্মরণে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ জুলাই) রাত সাড়ে ১২ টায় গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ট্রান্সপোর্ট চত্বরে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন করে জুলাই শহীদদের স্মরণ করেন তারা।

এ সময় উপস্থিত গকসুর নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা শহীদদের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং জুলাই আন্দোলনে৷ গবি শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরেন।

জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে অংশগ্রহণকারীরা মোমবাতি প্রজ্জ্বলিত করেন। 

গকসুর সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদূল দেওয়ান বলেন, “জুলাই শুধু একটি মাসের নাম নয়, এটি আমাদের অধিকার, সাহস ও আত্মত্যাগের প্রতীক। যেসব শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বপ্ন দেখার শক্তি পেয়েছি, তাঁদের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। নতুন প্রজন্মের দায়িত্ব হবে এই আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করা এবং ন্যায়, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়া। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা তাঁদের আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করছি।”

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা