ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৭-২০২৬ বিকাল ৭:৫২

দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত ১৪৫ জন প্রদর্শককে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। 

সোমবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।সরকারি কলেজে প্রদর্শক পদটি মূলত দশম গ্রেডের। এখন ১৪৫ জন প্রদর্শক প্রভাষক পদে পদোন্নতি পেয়ে নবম গ্রেডে উন্নতি হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, রসায়ন বিষয়ে ৩০ জন, প্রাণিবিদ্যা বিষয়ে ৩৩ জন, পদার্থবিজ্ঞানে ৩০ জন, মৃত্তিকা বিজ্ঞানে একজন, পরিসংখ্যানে একজন, ভূগোলে ৮ জন, মনোবিজ্ঞানে ২ জন, উদ্ভিদবিজ্ঞানে ৩০ জন, গণিতে তিনজন, কম্পিউটারে একজন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একজন, গার্হস্থ্য অর্থনীতিতে তিনজন এবং জীববিজ্ঞানে ২ জন প্রদর্শককে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের গত ৭ মের একটি স্মারক পত্রের সুপারিশ মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি কলেজসমূহে কর্মরত বিষয়ভিত্তিক প্রদর্শক (দশম গ্রেড) পদের এসব কর্মকর্তাদেরকে (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেড, টাকা ২২০০০-৫৩০৬০ টাকা) বেতনক্রমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে সংশ্লিষ্ট বিষয়ে প্রভাষক পদে পদোন্নতিসহ পদায়ন করা হলো।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্দেশনাবলি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।এতে আরো বলা হয়, আগামী ২১ জুলাই তারিখে অপরাহ্ণ ৪টার মধ্যে আবশ্যিকভাবে বদলীকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।

Parna / Parna

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা