সাভার সদর ইউনিয়ন আওয়ামীলীগের সোহেল রানা সভাপতি-সম্পাদক রুবেল
সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ই অক্টোবর মঙ্গলবার বিকেলে কলমা ওয়াজ আলী মডেল স্কুল মাঠে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজিব।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী লিয়াকত হোসেন, সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী সোহেল রানা, বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন সহ এসময় আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডাঃ মার্সেল পেরেরা, সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিষ্টি চৌধুরী,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা,,সাভার উপজেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান আতিক,সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ সহ আরো অনেকে।
সম্মেলনে সাভার ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আগামী তিন বছরের জন্য বর্তমান চেয়ারম্যান হাজী সোহেল রানা ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, মহিলা সম্পাদিকা কানিজ ফাতিমাকে নির্বাচিত করে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি ঢাকা-১৯।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার
না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল
Link Copied